
একদিন হেঁটে এসেছিল
সবুজের আইল পাথার!
রোজ রোজ আনন্দ বহর হৈ হল্লার
খেলে গেছে- রঙধনু বৈকাল-
আজকাল কিছুটা হয়েছে অম্লান,
সোনালি মাঠ, পিচ ঢালা ইট পাথর
ঘিরা রাস্তার মোড়- হারিয়ে গেছে
চিকন সুরু রোদ উজ্জ্বল আইল পথ;
কোনদিন রাতের চাঁদ ভুলেও,খুঁজে না-
পূর্ণিমাময় সবুজ আইল পাথার।
অথচ গন্ধভারি বাতাসের আতর্নাদ
ভেসে আসে জম কালো মেঘ
খুঁজে ফেরা সেই পথের আকাশ।
২২ আশ্বিন ১৪২৮, ০৭ অক্টোবর ২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


