
নদীর উপর দিয়ে রোজ হেঁটে গেছি
অগোচরে কখনো এ্যাপেল ভাবিনি-
কমলালেবু তো দূরের কথা; খানিকটা
চিরতা ভেবেছি- কিছুটা সময় ধরে,
তবে মগডালে চরার খুব ইচ্ছাছিল
কিন্তু পা পিচলে গেছি- কত শত বার
আইকা ওয়ালা বাঁশ দাঁড় করেছি অথচ
হাফ ইঞ্চি এগুতে পারিনি, কারণ অধৈর্য
তবুও জানি দুষ্টুমির পলকে পাপ হয়নি।
০১ কার্তিক ১৪২৮, ১৭অক্টোবর ২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

