
অলি গলিতে নোংরা ঠোঁটের হাওয়া-
বাতাসের মন দূষিত হচ্ছে বিরূপ ঘন্টায়
রাস্তাগুলো কাঁদছে রক্ত কান্না; কিছুটা
বিরক্ত সর দুধে ভাসছে না-ধৈর্যের গরম
পানি তাক করে আছে বৃষ্টির অপেক্ষায়;
ঐ যে মেঘমালাও পরিস্কার ভাষা শিখছে
এটাই কালচার, কিন্তু নোংরা বর্ণগুলো
বিনম্র বুঝে না পুকুর কিংবা নদীর জলে;
খুব কষ্ট হবে জন্ম ইতিহাস জেনে নোংরা
ওদের জন্মপরিচয় নোংরা মাটির কোণা।
২৯-০৪-২৬
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


