
ছত্রিশ শে জুলাই মানে...
মুগ্ধ,সাইদ,ওয়াসিম দের
রক্ত ঝরানো রাস্তার মোড়।
শত মায়ের বুক ফাঁটা আর্তনাদ
স্বৈরশাসকের রক্তচক্ষু
লাশ আর লাশ এর সারি
ছত্রিশশে জুলাই রক্তাক্ত মাঠ।
ছত্রিশ শে জুলাই মানে..
এক সাহসের বুক পেতে থাকা
বুলেটের ঝাঁজরানো বুক।
তৃষ্ণার্তদের জন্য শুধু..
পানি নিয়ে ছুটে চলা
পানি লাগবে পানি..
ছত্রিশ শে জুলাইয়ে অভয় মিছিলের
গণভবনমুখি যাত্রা জনতার ঢল।
ছত্রিশ শে জুলাই মানে...
স্বৈরচার পালানোর তীব্র যুদ্ধ
মুগ্ধ, সাইদ, ওয়াসিম তোমাদের রক্ত ঝণ
কোনদিন ভুলবে না দেশ জনতার রক্ত।
ছত্রিশ শে জুলাই মানে....
বর্বরতার আয়নাঘরে বন্দীদের মুক্তি
ফিরে পাওয়া নতুন বাংলাদেশ
স্বাধীনতার নতুন হাসি
ছত্রিশ শে জুলাই থাকবে
চিরস্মরণীয় বাংলাদেশ।
৫-৮-২৬
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




