
ভালোবাসা হলো জল শব্দ
স্বার্থপরে ফুটে রহস্য পদ্ম!
ধরাও যায় না- ছুঁয়াও যায় না-
অনুভবে চলে তার ভাবনা
অদৃশ্য এক মন কায়া
মান অভিমান- রাগ অনুরাগ
এই রোদ- এই মেঘ ঝড় বৃষ্টি;
জল কাঁদায় কাঁদতে হয় নিরবধি
দেখ তুমি ভালোবাসার প্রতিচ্ছবি;
সুখের মাঝে বয়ে চলে নীরব ঘাতক
বুঝতে দেয় না সে ভালোবাসার অসুখ
তবুও ভালোবাসা অবুঝ মায়াময়
দিন শেষে হাসি মুখ- কষ্টের নাই ধুক।
২৩-৮-২৬
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



