somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আল বদরের সন্তান - ক্ষমাপ্রার্থী

০৫ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে জারজ তার কষ্ট কি আমার থেকে বেশী? আমি জানিনা। তার তো বাবার পরিচয় নেই। সে জানেনা তার বাবা কে। আমি জানি আমার বাবা কে। এবং তার পরিচয় আমার কষ্টের কারণ।
আমি অনেক বড় হওয়া পর্যন্ত জানতাম না আমার বাবার এই পরিচয় - তিনি আল বদরের একজন সদস্য এবং কমান্ডার ছিলেন। আমি জানতে পারি যখন আমি HSC ২য় বর্ষে পড়ি। আমার জীবনে অনেক কষ্টের দিন গিয়েছে। কখনো কাঁদিনি। সেদিন কেঁদেছিলাম। আমার মনে হয়েছিলো - আমার জীবনের কোন অর্থ রইলনা। আদৌ কি আছে। আমি জানিনা। এখনো জানিনা।
আমার বাবা কি অপরাধ বোধে ভুগতেন? হয়তো। হয়তো না। তিনি কখনো আমাদের ভাই বোন দের এসব কথা বলেননি। আমি জেনেছি পরে। তিনি জামায়াতের একজন সদস্য ছিলেন। আমাকে কখনো শিবির করতে বলেননি। মনে মনে চেয়েছেন যেন আমি করি। কারণ যারা জামায়াত করে তারা বিশ্বাস করে এটা ইসলামী আন্দোলন। শিবির সেটার যুব সংগঠন। শিবিরের উচ্চ পর্যায়ের নেতাদের দিয়ে আমাকে কনভিন্সড করতে চেষ্টা করেছেন। কিন্তু কোন লাভ হয়নি।
আমি যে স্কুলে পড়তাম, সেখানে আমার এক বন্ধু ছিলো। তার বাবা একজন স্বনামধন্য মুক্তিযোদ্ধা। তিনি মাঝে মাঝে আসতেন। আমাদের নিয়ে বসতেন। মুক্তিযুদ্ধের গল্প শোনাতেন। মুক্তিযুদ্ধের সঠিক চেতনায় আমাদের উদ্বুদ্ধ করতেন। মাঝে মাঝে সংবিধান নিয়ে আসতেন। আমাদের বোঝাতেন। বলতেন ৭১ এ কে কি করেছে। কত কিছু নিয়ে তাঁর সাথে আমাদের তর্ক পর্যন্ত হতো। তিনি আমার জীবন বোধই বদলে দিলেন। তবে তখনো আমি জানতাম না, তাঁর শিক্ষার শিকড় কত গভীরে রোপিত হয়েছে আমার হৃদয়ের। আমি তাঁকে পেয়েছি ক্লাস টেন পর্যন্ত।
অনেক আড্ডা, গল্প, তর্ক তার সাথে- আমার জীবনের কষ্টের সূত্রপাতও কি তিনিই নন? তাঁর শিক্ষা না পেলে হয়তো আজ "আইলসা (সামহোয়্যারের একজন ব্লগার)"এর মত বলতাম - my father was an al bodor too and i am proud be his son and being a muslim and a member of shibir. কত মুর্খ! কত বড় মূর্খ! মুসলিম হওয়া এত সহজ? বার বার নীতি পরিবর্তন করা কোন মুসলিমের কাজ? কেউ কি বলতে পারবেন?
যাই হোক। আমি বিতর্কে যেতে চাই না।
আমি শুধু বলতে চাই - আমি আমার বাবার কৃতকর্মের জন্য সমস্ত দেশের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থী।
আমি আবার লিখবো। যে সব ভাই আমার এই নিক নিয়ে প্রশ্ন তুলেছেন- - তাদের বলছি, আমি সবাইকে জানাতে চেয়েছি আমার কথা। তাই এই দৃষ্টি আকর্ষণ। আমি আমার কথাগুলো বলে আর কখনো এই নিক ব্যবহার করবো না। কথা দিচ্ছি।
যারা আমার আগের পোস্টে মন্তব্য করেছেন তাদের কারো কারো মন্তব্যর জবাব লিখেছি। সময় পেলে পড়বেন।
১০টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×