somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক গ্লাস পানি, দুনিয়া ও আখিরাতে কল্যাণ

২০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালাম আলা রাসুলিল্লাহ


টেবিলের ওপর রাখা এক গ্লাস পানি। এই এক গ্লাস পানি আমাদের কাছে কতটা মূল্যবান? আমাদের কাছে হয়তবা এর তেমন কোন মূল্য নেই। কিন্তু মরুভুমির তপ্ত বালুতে পানির উৎসের অনুসন্ধানে থাকা একজোড়া চোখের কাছে এ এক গ্লাস পানি হিরের চাইতেও দামি। প্রতিদিন আমরা কত গ্লাস পানি পান করি। আমাদের একটু খানি খেয়াল, একটুখানি সদিচ্ছার মাধ্যমে আমরা আমাদের প্রতিদিনকার পানি পান কে হিরার চাইতে দামি কিছুতে পরিনত করতে পারি। হয়তবা মরুভুমিতে পথ হারিয়ে ফেলা তৃষ্ণার্ত এ অসহায় মানুষটির অসহায় অবস্থার থেকেও আরও কোন কঠিন অবস্থায় এটি আমাদের কাজে লাগতে পারে। প্রিয় পাঠকগণ, আমরা যারা মুসলিম আছি, তাদের কাছে পানি পানের মহানবি হযরত মুহাম্মাদ সঃ এর উত্তম আদর্শ রয়েছে। আমাদের একটু সদিচ্ছা থাকলেই আমরা এ সহজ নিয়ম গুলো পালন করতে পারি। কিয়ামতের কঠিন মসিবতের দিনে এই ছোট আমল গুলই হয়তোবা আমাদের বাঁচাতে সাহায্য করবে। হয়তোবা এগুলই মহামূল্যবান মুক্তায় পরিনত হবে।
আর এছাড়া এই সুন্নাত গুলো পালনের সাথে সাথে দুনিয়াবি অনেক উপকার সাধিত হবে। আজ আপনাদের সাথে আলোচনা করব দুনিয়াবি উপকার গুলো নিয়ে। তার আগে এক নজরে আসুন জেনে নেই সুন্নাত আমলগুলোঃ
১। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা ও দেখে পান করা।
২। ডান হাতে পানি পান করা
৩। বসে পানি পান করা।
৪। তিন শ্বাসে পানি পান করা। নিঃশ্বাস ফেলার সময় পানপাত্র থেকে মুখ আলাদা রাখা।
৫। পানি পান শেষে আলহামদুলিল্লাহ বলা।

১। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বললে পরকালের অনেক উপকারের সাথে সাথে দুনিয়াবি উপকার হবে। পানির ভৌত ধর্ম পজিটিভ আবেগ , সুর, প্রার্থনা, শব্দ এসবে পরিবর্তিত হয়। আবার নেগেটিভ আবেগে পরিবর্তিত হয়। অর্থাৎ ভাল শব্দ বা সুরে পানির ভৌত ধর্মে পানির গুনাগুন আরও বেড়ে যায়। মুসলিমরা ১৪০০ বছর ধরে এক আল্লাহর উপর বিশ্বাস করে ও তার নিওমাবলি মেনে চলে বলেই এ সুফল তারা ভোগ করতে পারছে। বিস্তারিত জানতে কষ্টিপাথর বইএর ১১০-১২১ পৃষ্ঠা দেখতে পারেন।


১ম সুন্নাত এর বাকি অংশে অর্থাৎ দেখে খাওয়ার উপকারিতা সবাই একবাক্যে স্বীকার করবে। কারন দেখে খেলে ময়লা পেটে যাওয়ার আগেই চোখে পড়বে।
২। সকল ভাল কাজের শুরু তো ডান দিক থেকে ই হওয়া উচিত। এছাড়া আমরা মুসলিম রা নির্দিষ্ট কিছু কাজ ডান দিকে এবং কিছু কাজ বামদিকে করি। আর এর মাধ্যমে মস্তিস্কের উভয় অংশ কে আমরা সুপরিকল্পিতভাবে কাজে লাগাই।
৩। বসে পান করার বৈজ্ঞানিক উপকারিতাঃ
ক। আয়ুর্বেদিক বিজ্ঞানের মত: দাঁড়িয়ে পানি পান করলে পাকস্থলীর দেয়ালে অতিরিক্ত চাপ পড়ে। কারণ পানি অন্যান্য খাবারে মতো হজম প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় না, খাদ্যনালী দিয়ে সরাসরি পাকস্থলিতে গিয়ে পৌঁছায়। ফলে দাঁড়িয়ে পানি পান করলে পাকস্থলীর দেয়ালের ক্ষতি হয়। পাশাপাশি দাঁড়িয়ে পানি পান করলে পানির কোনো পুষ্টিগুণ শরীরে শোষণ হয় না।
খ। মূত্রথলির ক্ষতি: দাঁড়িয়ে পান করার ফলে পানির প্রবাহ দ্রুত হয়। চাপ বেশি পড়ে। ফলে মূত্রথলিতে শরীরের দূষিত পদার্থ সরাসারি গিয়ে জমা হওয়ার সম্ভাবনা থাকে। যা কিডনি বা বৃক্কের জন্য ক্ষতিকর।
গ। ব্যথা: শারীরিক গড়নকেও প্রভাবিত করতে পারে। কারণ, দাঁড়িয়ে পান করার সময় ওই পানি পুরো শরীরের উপর চাপ প্রয়োগ করে। ফলে হাড়ের জোড়ে ব্যথা হতে পারে।
ঘ। ফুসফুসের জটিলতা: দাঁড়িয়ে পানি পান করলে শ্বাসনালী ও খাদ্যনালীতে অক্সিজেন সরবরাহ ব্যাহত হয়। আর এভাবে নিয়মিত পান করলে দীর্ঘমেয়াদে ফুসফুস ও হৃদযন্ত্রের ক্ষতি করতে পারে।(সুত্রঃ Click This Link)

৪। নিঃশ্বাস পাত্রের মধ্যে ফেললে নিঃশ্বাসের সাথে বেরিয়ে আসা জীবাণু পুনরায় আমাদের শরীরে প্রবেশ করার সম্ভবনা থাকে। আমরা এ সুন্নাত পালনের মাধ্যমে এ সম্ভাবনা থেকে দূরে থাকতে পারি।

৫. পানি পান শেষে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকুরিয়া প্রকাশের সাথে সাথে পানির পজিটিভ ভৌত পরিবর্তন হয়। এবং পানির গুনাগুন বেড়ে যায়। Dr. Masaru Emoto এর গবেষণার মাধ্যমে পানির পজিটিভ পরিবর্তন সম্পর্কে জানতে পারি। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন এই ঠিকানায়ঃ Click This Link
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

লিখেছেন নতুন নকিব, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৩৬

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

USB Charger এর ভেতরে লুকানো ক্যামেরার ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

ভ্রমণ মানেই নতুন জায়গা দেখা, প্রিয়জনের সাথে সময় কাটানো... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের সেই মানুষগুলো কোথায় গেলো

লিখেছেন অর্ক, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৬



স্বাধীনতা পরবর্তী, পচাত্তর পরবর্তী সময়ের ঘটনা। পচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। ক্যু হয়েছে দেশে। সামরিক বাহিনীতে সংঘাত। বহু সদস্য হতাহত। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল... ...বাকিটুকু পড়ুন

ভুটান ও বাক স্বাধীনতা!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪৪

ভুটানের নাগরিকদের জন্য দেশটির সরকার সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা নিশ্চিত করেছে, যা দেশটির "গ্রস ন্যাশনাল হ্যাপিনেস" (GNH) দর্শনের মূল ভিত্তি। ভুটানের সাধারণ মানুষ মূলত যে সমস্ত... ...বাকিটুকু পড়ুন

ঝাঝা

লিখেছেন রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬



বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ক্যাশলেস সোসাইটি এর জন্য কি পারফেক্ট?

লিখেছেন নাহল তরকারি, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৪০



এটা বাংলা কিউ আর কোড। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাবসায়ীদের বাংলা কিউ আর কোড বাধ্যতামূলক করেছেনভ এটার ভালো দিক ও খারাপ দিক দুইটাই আছে। বাংলাদেশের সিস্টেম, কারিগরি দক্ষতা,... ...বাকিটুকু পড়ুন

×