somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগার জীবনের এক মাস এবং আপনাদের ভালোবাসা!!

২৫ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসুলিল্লাহ


২০১৩ সালে খুব শুনতাম ব্লগারদের নাম। তখন থেকেই আমার ব্লগ লেখার আগ্রহ। চেষ্টা করেছিলাম কয়েকবার ব্লগ জীবন শুরু করার। কেন যেন হয়ে ওঠেনি। কিন্তু ব্লগ জীবনে প্রবেশ করলাম ২০১৮ সালে। সামু ব্লগে নাকি প্রথম পাতায় লেখার সুযোগ দেওয়া হয়, এ ব্যাপারটি জানতে পেরে ঠিক এক মাস আগে সামু ব্লগে একাউন্ট খুললাম। প্রথম পোস্ট করার পরে অন্য সবার মতোই আমিও আমার পোস্টটি প্রথম পাতায় খুজতে লাগলাম। কিন্তু কই আমার লেখা তো প্রথম পাতায় আসেনি। এবং এর পর জানতে পারলাম যে প্রথম পাতা আসলে কি !

নতুন হিসেবে তেমন কিছুই জানতাম না। ঘুরে দেখা শুরু করলাম সামহোয়্যারইনব্লগ। ঘুরতে ঘুরতে ফেসবুক এবং সামহোয়্যার ইন ব্লগ এর মধ্যে বেশ ফারাক লক্ষ করলাম। এখানে পড়ার অন্যরকম একটা মানসিকতা রয়েছে। যেটা আমার কাছে বেশ ভালো লাগলো। বিভিন্ন পোস্ট পড়ে পড়ে কমেন্ট করতে থাকলাম।
একটা বিষয় আমি খুব অবাক হলাম। প্রথম পাতায় পোস্ট না থাকা সত্ত্বেও একটা কমেন্ট পেলাম। সেটা যে কত আনন্দের ছিল তা বোঝাতে পারবো না। প্রথম কমেন্টকারী ব্যক্তিটি হলেন গ্রীনলাভার । তিনি আমার দ্বিতীয় পোস্ট এ কমেন্ট করেছিলেন। সর্বপ্রথম আমাকে শুভব্লগিং জানিয়েছিলেন কাউসার চৌধুরী ভাই।
আমার ব্লগের লেখাকে উন্নতি করতে সবচেয়ে বেশি সহায়তা করেছেনপদাতিক চৌধুরী ভাই। যিনি আমার একটা পোস্টে গোটা কয়েক কমেন্ট করে আমাকে বিভিন্ন সাজেশন দিয়েছেন। তার কাছে সত্যি আমি অনেক কৃতজ্ঞ। আপনাকে অসংখ্য ধন্যবাদ পদাতিক চৌধুরী ভাই।
আমাকে লেখায় যে মানুষটি সবচেয়ে বেশি উৎসাহিত করেছেন তিনি হলেন রাকু হাসান ভাই। তিনি আমার প্রথম দিকের প্রায় প্রত্যেকটি পোস্টেই কমেন্ট করতেন। নানাভাবে লেখায় আমাকে উৎসাহিত করতেন। ব্লগ জীবনের এক মাস পূর্তিতে রাকু হাসান ভাইকে জানাই অনেক প্রীতি ও শুভেচ্ছা।
ব্লগ জীবনের দু সপ্তাহ পেরুতেই সেইফ স্ট্যাটাস পেলাম। সেইফ স্ট্যাটাস পাওয়ার ক্ষেত্রে আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছিলেন রাকু হাসান ভাই। সাজেশন দিয়ে আরও সাহায্য করেছিলেন অচেনা হৃদি আপু। তবে মজার ব্যাপার হলো, আমি আমার ফ্রন্ট পেইজে এতবার ঢুকেছিলাম যে, সামু কর্তৃপক্ষ আমাকে front page এ ব্লক করেছিল। ফলে সেইফ স্ট্যাটাস সম্পর্কে আমি জানতে পারিনি। বরাবরের মতো ৪ নম্বর পোস্ট করার পর দেখি প্রথম পাতায় আমার পোস্ট এসেছে। অসাধারণ সে অনুভূতি। কিন্তু একটু খারাপও লেগেছিল। আমি প্রথম পাতা উদযাপন করার আগেই আমার পোস্টটি এসে পড়ল। সর্বপ্রথম প্রথম পাতায় আমাকে স্বাগত জানিয়েছিলেন স্রাঞ্জী সে। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।

এভাবে একে একে অনেক ব্লগার ভাই আমার পোস্টে কমেন্ট করেছিলেন। আমার ভাবনার থেকেও বেশী সাপোর্ট পেয়েছিলাম আপনাদের কাছ থেকে। সবার সাপোর্ট ও ভালোবাসা পেয়ে খুব আনন্দিত ছিলাম। এবং লেখার প্রতি আমার আগ্রহ অনেক বেড়ে গিয়েছিল। হঠাৎই আক্রমনাত্মক কমেন্ট করে বসলেন ঠাকুর মাহমুদ ভাই, এছাড়াও ভিন্ন চিন্তা ভিন্ন মত ভিন্ন পথ নামক ব্লগার। আমার উৎসাহে ভাটা পড়লো। এরপর আসল সত্যটা বুঝতে পারলাম। আসলে ভালোর মাঝে মন্দ তো থাকবে ই। তাদের কমেন্ট পড়ে প্রথমে অনেক দুঃখ পেয়েছিলাম, কিন্তু পরে নিজেকে সামলে নিয়েছি। লেখা চালিয়ে যেতে লাগলাম। অনেক ব্লগার ভাই দের পাশে পেয়েছি‌। রাজিব নুর ভাই, আমার প্রায় প্রত্যেকটি পোষ্টে ই কমেন্ট করছেন । সনেট কবি ভাই ও বেশ কমেন্ট করছেন। সবচেয়ে সিনিয়র হিসেবে কমেন্ট করেছেন ব্লগার নতুন।আপনাদের কে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। এছাড়া অনেক ব্লগার ভাইরা একাধিক কমেন্ট করে আমাকে উৎসাহিত করেছেন। যাদের মধ্যে আছেন মি আতিক, ইফতেখার ভূইয়া, মাইদুল সরকার, ওমেরা আপু, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, আখেনাটেন, ভ্রমরের ডানা, পাঠকের প্রতিক্রিয়া, বিচার মানি তালগাছ আমার ব্লগার ভাইয়েরা। এজন্য আপনাদের কে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
আমি আমার মনের চিন্তা ভাবনা গুলো নিজের মতো করে লিখে যাচ্ছি। সবে শুরু আমার ব্লগার জীবন। আমার পোস্টগুলো পড়ে প্লিজ আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবেন। কিভাবে লিখলে আরো ভালো হয় সে ব্যাপারে জানাবেন। আমি সেগুলো শ্রদ্ধার চোখেই দেখব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আমিন।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:০২
৩৭টি মন্তব্য ৩৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

**চিঠি ০৩ : ক্যাফের চিঠি** ☕️

লিখেছেন চারাগাছ, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৫




বহু বছর পর আজ তোমাকে দেখলাম।

একটা ক্যাফেতে।

জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।

আমি ক্যাফেতে... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

×