somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নির্বাচনের পদ্ধতি এবং আমার ভাবনা ১

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলহামদু লিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালাম আলা রাসুলিল্লাহ


সামনে জাতীয় নির্বাচন। নির্বাচন নিয়ে আমাদের সবারই কমবেশি ভাবনা রয়েছে। আমিও নির্বাচন নিয়ে অনেক ভাবি। নির্বাচনকেন্দ্রিক অনেক পদ্ধতি আমার ত্রুটিপূর্ণ মনে হয়। আমার চিন্তা ভাবনার মাধ্যমে সেগুলোর কাঙ্ক্ষিত সমাধান বের করার চেষ্টা করেছি। আজ থাকছে প্রথম ত্রুটি ও তার সমাধানঃ

প্রথম ত্রুটি ও তার সমাধানঃ

বর্তমানে নির্বাচন ব্যবস্থার পদ্ধতি হল মার্কা ও সিল সিস্টেম। কোন দলের দলীয় প্রতীক বা মার্কায় সিল দেওয়ার মাধ্যমে ভোট দেওয়ার সিস্টেম। এ ব্যবস্থায় আংশিক মতামত প্রকাশ করা যায়। অর্থাৎ এই পদ্ধতিতে ভোটের মাধ্যমে কারো আংশিক বা অসম্পূর্ণ মতামতের প্রকাশ ঘটে। ব্যাপারটা একটু বুঝিয়ে বলছি।

ধরুন একটি নির্বাচনের দুজন প্রার্থী ক এবং খ দাঁড়িয়েছে। এখন ক এবং খ উভয়ের কিছু গুন আমার ভালো লাগে এবং কিছু গুন আমার খারাপ লাগে। মার্কা ও সিল সিস্টেমের ক্ষেত্রে, যাকে আমার বেশি ভাল লাগে'তার মার্কায় ভোট দিব। কিন্তু এতে করে কি হলো? একটু খেয়াল করলে দেখা যাবে, যাকে আমি ভোট দিলাম তার খারাপ গুনকে তো আমি সাপোর্ট করলাম। ঠিক না? তাকে ভোট দিলাম তার মানে তার ভালো গুণগুলোর সাথে সাথে খারাপ গুন গুলো আমি গ্রহন করলাম বা সাপোর্ট করলাম। অপরদিকে প্রার্থী খুব এর কিছু ভাল গুণ ছিল। কিন্তু আমি মার্কা সিস্টেমের মাধ্যমে সেগুলো কে সাপোর্ট করতে পারলাম না। ব্যাপারটা এরকম যে কেউ পেল ৭০ তাকে আমি দিলাম ১০০। আর কেউ ৪০ পেল কিন্তু তাকে দিলাম ০০। এটা কি কখনো নিরপেক্ষতা হতে পারে?

তাহলে বলা যায় মার্কা সিস্টেমের মাধ্যমে মতামত এর আংশিক প্রতিফলন ঘটে। ফলে এই সিস্টেম ত্রুটিপূর্ণ। ভোট পদ্ধতিতে নিরপেক্ষতা বজায় এবং মতামতের প্রতিফলন ঘটানোর জন্য আমার কিছু ভাবনা রয়েছে।

আমি এর নাম দিয়েছি শতকরা পদ্ধতি অথবা মাল্টিপল ভোটিং সিস্টেম। এই পদ্ধতিতে একজন ভোটার প্রত্যেক প্রার্থীকে ভোট দিবেন। কি ব্যাপারটা গোলমেলে হয়ে গেল মনে হয়। না বুঝিয়ে বলছি।

ধরুন একটি নির্বাচনে ক খ এবং গ তিনজন প্রার্থী রয়েছে। এখানে তিনজনেরই মার্কা রয়েছে তবে মার্কার পাশে, খালি বক্স রয়েছে যেখানে ভোটারগণ তাদের বিবেচনা অনুযায়ী প্রার্থী ক খ এবং গ একশ তে নম্বর দেবেন। যাকে তার বেশি ভালো লাগবে তাকে বেশি নম্বর দেবেন, আর যাকে কম ভালো লাগবে তাকে কম নম্বর দেবেন। ধরুন সে নম্বর দিয়েছে

ক =৮০
খ= ৬০
গ=৪০

এভাবে প্রত্যেক প্রার্থীদের নম্বরের গড়ে যে সবচেয়ে বেশি নম্বর পাবে সেই বিজয়ী প্রার্থী হিসেবে মনোনীত হবেন। এ পদ্ধতিতে আমার মনে হয় মতামতের সম্পূর্ণ প্রকাশ ঘটে। এবং এ পদ্ধতির মাধ্যমে আমার সাপোর্ট করা ব্যক্তির খারাপ গুন গুলো কেও বিবেচনায় আনার সুযোগ থাকে।

আগামী পর্বে ইনশাল্লাহ অন্য আর একটি ত্রুটি নিয়ে আলোচনা করব। তবে এগুলো আমার চিন্তাভাবনা মাত্র। আমি এগুলোকে আরও উন্নত করতে চাই। দয়া করে ব্লগার ভাইরা এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন।
চলবে....
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৮
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১



ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×