somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়াজ মাহফিলের ভাষা ও টিকটক এর ভিডিও

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালাম আলা রাসুলিল্লাহ.



গত কয়েকদিন যাবত ইউটিউব এর কয়েকটি ভিডিও বেশ নজরে আসছে। ভিডিওগুলা টিকটক অ্যাপস থেকে নেওয়া। প্রায় অনেক ভিডিওতেই ওয়াজ মাহফিলের বিভিন্ন বক্তার ভিডিও নিয়ে ট্রল করা হয়েছে। ট্রলকৃত ভিডিওগুলো মারাত্মক রকমের ব্যঙ্গাত্মক। ব্যঙ্গাত্মক ভিডিও গুলোই বর্তমানে বিকৃত বিনোদনের মাধ্যম।

প্রায়সই বিভিন্ন ওয়াজ মাহফিলে অনেক বক্তারা সাধারণের বোঝার অজুহাত দিয়ে বিভিন্ন ধরনের হাস্য রসাত্মক কোন কোন ক্ষেত্রে অশালীন বক্তব্য প্রদান করেন। ইসলামের বিভিন্ন বিষয়কে বোঝাতে গিয়ে তারা ভুল ভাষা প্রয়োগ করেন। যা কখনোই ইসলামী পদ্ধতি অনুকূল নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীগণ কখনই এরকম ধরনের ওয়াজ করেননি। এ ধরনের ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষের সংশোধনী তো দূরের কথা বরং কোন কোন ক্ষেত্রে ইসলাম ভুল ভাবে উপস্থাপিত হয়। যার ফলে ব্যঙ্গ করার সুযোগ সৃষ্টি হয়।

অপরদিকে আমাদের কিছু তরুণ ভাই-বোনেরা টিকটক এর বিনোদনে মেতেছেন। এঁকে বিকৃত বিনোদনই বলা যায়। অনেক সময় ই বিভিন্ন ধরনের রাজনৈতিক বক্তব্য, সিনেমার ডায়ালগ এমনকি ওয়াজ মাহফিলের কিছু ভুল ভাষাকে নিয়ে মারাত্মক ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করা হচ্ছে। ব্যঙ্গাত্মক ভিডিও কোনদিন সংশোধনের মাধ্যম হতে পারে না। বরং হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি। ভুল আমাদের সবারই হয়।কিন্তু আমাদের ভুল গুলো নিয়ে যখন কেউ ফানি ভিডিও তৈরি করবে তখন আমাদের কেমন লাগবে?? উত্তর হল সবারই খারাপ লাগবে। কোন বিশিষ্ট ব্যক্তির ভুলকে কখনো বিনোদনের মাধ্যম বানানো অনুচিত। বিশেষ করে ওয়াজ মাহফিল কেন্দ্রিক ব্যঙ্গাত্মক ভিডিও ইসলাম প্রচারের মহান মাধ্যম ওয়াজ মাহফিল কে হেয় করার শামিল।

প্রিয় ভাই, আমি আগেই বলেছি, বক্তাদের মধ্যে ভন্ডের অভাব নেই। আবার কোন কোন বক্তা মানুষকে বোঝানোর ক্ষেত্রে ভুল ভাষা প্রয়োগ করেন। যা কোন কোন পর্যায় অশালীন ও ইসলামী আচরণ এর বিপরীত। কিন্তু লক্ষণীয় ব্যাপার হলো ওয়াজ মাহফিল কেন্দ্রিক ব্যঙ্গাত্মক ভিডিও তৈরির মাধ্যমে ভন্ডদের সংশোধনী তো হচ্ছেই না বরঞ্চ যারা ওয়াজ মাহফিলের মত সুন্দর প্রচারমাধ্যমকে সঠিকভাবে কাজে লাগাচ্ছেন সে সব আলেম ওলামাদেরও ব্যাপক ক্ষতি করা হচ্ছে।কারণ যখন ওয়াজ নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করা হবে তখন এই প্রচার মাধ্যম পুরোটাই ক্ষতিগ্রস্ত হবে। মানুষের এক ধরনের নেগেটিভ ধারনা তৈরি হয় এর মাধ্যমে।

অতএব প্রিয় ভাই, উভয় দলকেই ফিরে আসতে হবে। যারা হাস্য রসাত্মক ও অন ইসলামিক পদ্ধতিতে ওয়াজ করছেন তাদেরকে সতর্ক হতে হবে এবং যারা এগুলো নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করছেন তাদেরকেও এটি বন্ধ করতে হবে। নয়তো কিছু স্বার্থান্বেষী ইসলামবিদ্বেষী শক্তির ই লাভের পাল্লা ভারী হবে।

আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। জাযাকাল্লাহু খাইরান।
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫২
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১



ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×