somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিঠিখানা পড়ে কান্না ধরে রাখতে পারিনি

২২ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চিঠিখানা পড়ে কান্না ধরে রাখতে পারিনি।
হাত জোর করে সবাইকে অনুরোধ করবো পুরো চিঠিটি পড়ুন।

আসমা বেলতাগী!
মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখার জেনারেল সেক্রেটারী মোহাম্মাদ বেলতাগীর ১৭ বছর বয়সী একমাত্র মেয়ে যিনি হায়েনার বুলেটের আঘাতে ঐতিহাসিক রাবেয়া স্কয়ারে শাহাদাত বরণ করেন। শাহাদাতের পর মেয়েকে উদ্দেশ্য করে বাবার চিঠির বাংলা অনুবাদ।

প্রিয় কন্যাকে উদ্দেশ্য করে বাবার চিঠি -

আমার প্রিয় মা আসমা !

তোমার মৃত্যুর পরেও আমি তোমাকে বিদায় জানাবোনা। তোমাকে শেষ বিদায় জানাবোনা কারণ তোমার সাথে বাবার আবার দেখা হবে। দেখা হবেই ভবিষ্যতে ইনশাল্লাহ। দেখা হবে জান্নাতে।

মা আমার, তুমি বেঁচে ছিলে তোমার শির উচু করে। সেই উচু শিরের নীচে চাপা পড়ে গিয়েছিলো স্বৈরতন্ত্রের ধারক বাহকেরা। তুমি ছিলে এক নীরব বিপ্লবী যে কিনা নতুন এক প্রভাতের স্বপ্ন দেখতো। তুমি স্বপ্ন দেখতে নতুন এক মিশরের যা কিনা ইসলামের উপর দাঁড়িয়ে থাকবে অনন্ত কাল ধরে।

সমবয়সীদের মতো, আর কয়েকটা ছেলে মেয়ের মতো, তোমার চাওয়া পাওয়া ছিলোনা। তোমার চাওয়া পাওয়া সবসময়ই ছিল ভিন্ন। ক্লাসে প্রথম স্থানটা সবসময় তোমারই ছিলো।

বাবার এ ব্যস্ত জীবনে তোমাকে আমি খুব বেশী সময় দিতে পারিনি। তোমার সাথে বাবার খুব একটা বসা হয়ে উঠেনি। কারণ, আল্লাহ্‌ আমাকে ব্যস্ত রেখেছেন তাঁর কাজের জন্য। তোমার সাথে আমার শেষ দেখা হয় রাবা আল আদাওইয়া স্কয়ারে। তুমি আমাকে বলেছিলে ‘বাবা, আমাদের সাথে থাকলেও তোমাকে সব সময় ব্যস্তই দেখি। আমাদের জন্য কি কিছু সময় হবেনা?’ জবাবে আমি বলেছিলাম ‘এ ছোট্ট জীবনটা মনে হয় আমাদের দেখা সাক্ষাতের জন্য বা কিছু স্নেহের মুহূর্ত কাটানোর জন্য খুব কম। তাই আল্লাহ্‌র কাছে দোয়া করি বেহেস্তে যেন আমাদের দেখা হয় যেখানে সময় হবে অফুরন্ত’।

তোমার শাহাদাতের দুদিন আগের ঘটনা। স্বপ্নে দেখি তুমি ধবধবে সাদা বিয়ের ড্রেস পরে আছো। সফেদ ড্রেসে তোমাকে খুব সুন্দর লাগছিলো। তুমি যখন আমার পাশে বসলে আমি জিজ্ঞেস করলাম ‘ আজ কি তোমার বিয়ের রাত?’ তুমি হেসে জবাব দিলে ‘ না বাবা, এটা রাত নয়। এখন বিকেল’।

আমাকে যখন বলা হলো বুধবার বিকেলে রাবা স্কয়ারে তুমি শাহাদাত বরণ করেছো, আমি বুঝলাম কেনো সেদিন তুমি বলেছিলে এটাতো রাত নয়, বিকেল। এখন আমার দৃঢ় বিশ্বাস আল্লাহর দরবারে তুমি শহীদ হিসেবে কবুল হয়েছো।

আমি তোমার জানাজায় শরীক হতে পারিনি। সে এক অব্যক্ত কষ্ট ও কান্না। আমি তোমার মুখ শেষবারের মতো জানাজা শেষে দেখতে পাইনি। কপালে শেষ চুমু দেয়ার সুযোগ আমি পাইনি। বড় ইচ্ছে ছিলো তোমাকে বলি ‘আসমা, বিপ্লব শেষ হয়নি। শুরু মাত্র। আমরা হয় জিতবো অথবা তোমার মতো শহীদ হবো’।

তোমার শরীর এবং আত্মা এখন অনেক উঁচুতে। অনেক উঁচুতে। ফেরাউনের বংশধরেরা বুলেট দিয়ে তোমাকে হত্যা করেছে। কিন্তু তোমার আত্মাকে তারা হত্যা করতে পারেনি। আমার বিশ্বাস মহান আল্লাহ তোমার আত্মাকে অনেক সম্মানিত করেছেন।

মা আমার,
আমি তোমাকে চিরবিদায় দেবোনা। তবে বিদায়। দেখা হবে ওপারে। আল্লাহর অসীম ভালোবাসা আর দয়ায় তোমার সাথে দেখা হবে বাবার জান্নাতে ইনশাল্লাহ। আপাতত এ ধুসর পৃথিবী থেকে বিদায়।

প্রিয় কন্যাকে উদ্দেশ্য করে বাবা মোহাম্মাদ বেলতাগীর মূল চিঠি এখানে-

Click This Link
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×