somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগার নিলয়ের লেখা সমূহ (পর্ব-৩)

০৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পড়েন নিহত ব্লগার নিলয়ের কিছু লেখা ফেসবুক থেকে নেয়া ———————সূরা - অন্ধবিশ্বাসী ফেচবুকে অবতীর্ন যে সকল প্রশংসা জোর করিয়া আদায় করিয়া লইতে চায় সে প্রশংসারই অযোগ্য। ১-ভেবে দেখ ঐ বিশ্বাসীদের কথা ২-যাহারা তোমাদেরও গায়ের জোরে বিশ্বাসী বানাইতে চায় এক অন্ধবিশ্বাসে। ৩-কিন্তু তাহারা ভাবিয়া দেখে না যে তাহাদের বিশ্বাসেরই কোন ভিত্তি-প্রমান নেই। ৪-যাহারা কথা পেচাইয়া যায় আধার থেকে আলো অবধি। ৫-আমি কি তোমাদের বলিনি যে তাহারা তোমাদের সময় নষ্ট ব্যাতীত কিছুই করিবেনা; ৬-অথচ তোমরা তাহাদের দিনের পর দিন বুঝাইতে চাও কোন আশায়? যাহাদের জ্ঞান আছে তাহারা অল্পতেই বুঝিয়া যায়, আর বাকিরা তেনা পেচাইতে পেচাইতে ত্যানা ছিড়িয়া ফেলায়। ৭-যদিও তাহারা অন্ধবিশ্বাস করিবে আদি যুগের কিছু ভ্রান্ত রুপকথায়; ৮-যে অন্ধবিশ্বাস শিশুকাল হইতেই তাহাদের মস্তিস্কে ঢুকাইয়াছে পরিবার ও সমাজ। ৯-সেই অন্ধ বিশ্বাস মুক্ত হইতে মস্তিস্কে যে নিউরন কোষের প্রয়োজন তাহা খুলিয়া ভাজিয়া খাইয়া ফেলিয়াছে টুপি ও পৈতাওয়ালারা। ১০-এবং সেই খালি করোটিতে তাহারা ঢুকাইয়াছে অনন্ত কালের লোভ ও ভয়।১১-তাহাদের জন্য যখন ধর্মগ্রন্থের রেফারেন্সের সহিত যুক্তিযুক্ত পোষ্ট করা হয় তখন তাহারা তাছ্যিল্যের সাথে অবিশ্বাসীদের বলে- তোমাদের মত মুর্খদের সহিত আমরা কি আলোচনা করিবো? তোমরা তো ধর্ম সম্পর্কে কিছুই জানো না। ১২-পক্ষান্তরে তাহারাই মুর্খ এবং ধর্ম ও ধর্মগ্রন্থ সম্পর্কে কোন সঠিক জ্ঞানই তাহারা রাখে না। ১৩-তাহারা নিজেরাই ধর্ম সম্পর্কে জ্ঞান আহরণ করে তাহাদের ধর্মিও গুরুদের বয়ান শুনিয়া ও টিভিতে দেখিয়া। ১৪-ধর্মগুরুরা তাহাদের শিশুকাল হইতে যাহাই বুঝাইয়াছে উহারাও তাহাতেই মাথা ঝাকাইয়া বলিয়াছে জি হুজুর,যদিও সেই কথা যতই কাল্পনিক রুপকথা হউক না কেন। ১৫-তাহারা নিজেরাও কখনো ধর্ম নিয়া প্রশ্ন করেনাই কাল্পনিক নরকে যাইবার ভয়ে, এবং কেহ প্রশ্ন করিলেও উহারা তাহা সহ্য করিতে পারেনা অন্ধবিশ্বাস হারাইবার ভয়ে। ১৬-তাহারা জ্ঞান-বিজ্ঞান বিমুখ এক অদ্ভুত প্রজাতির অন্ধ-বিশ্বাসী। ১৭-এই সেই সূরা যাহাতে অবিশ্বাস করিবার জন্য কোনই সন্দেহ নেই অবিশ্বাসীদের জন্য। ১৮-তবুও বিশ্বাসীরা এই সূরাতে আসিয়া প্রমান করিতে চেষ্টা করিবে ইহাতে ভুল আছে। ১৮-যদিও এই সূরা তাহাদের ধর্মগ্রন্থের চ্যালেঞ্জ ভাঙিতে সক্ষম।১৯-কিন্তু তাহারা যতই এই সূরা ভুল প্রমান করিতে চেষ্টা করিবে ততই এই সূরা তাহার সত্যতা প্রকাশ করিবে এবং নিজের বিস্তার ঘটাইবে। ২০-যদিও তাহারা বলিবে এই সূরা তাহাদের ধর্মগ্রন্থের ন্যায় হয়নাই। ২১-যাহারা উক্ত কথা বলিবে আমি তাহাদের চ্যালেঞ্জ করিবো এই সূরার অনুরুপ একটি সূরা রচনা করিয়া আনো সমস্ত বিশ্বের বিশ্বাসীদের সাথে করিয়া। ২২-যদিও তোমরা তাহা পারিবেনা অযথা বাক্য ব্যবহার ছাড়া, কারন অন্ধবিশ্বাসীরা বিশ্বাস করে ইশ্বরই একমাত্র সূরা রচিতে সক্ষম। ২৩-কিন্তু তোমরা কি দেখিতেছ না এই সূরা কার রচনা করা? ২৪-ইহাতেই কি প্রমান হইবে আমি ইশ্বর? ২৫-যদিও বিশ্বাসীদের কথা অনুযায়ী আমার ইশ্বর হইবার কথা তবুও আমি ইশ্বর নই, আমাদের কোন ইশ্বর আল্লাহ ভগবান নামক প্রভু নেই। ২৬-গবাদী পশুদের প্রভুর দরকার হইলেও মানুষের কোন প্রভুর দরকার নেই, আমরা মানুষ,মনুষ্যত্বই আমাদের প্রভু। ( মোহাম্মদ যীশু কৃষ্ণএর কাছে উপরের সূরাটি অবতীর্ণ হয়েছে) (31 October 2014)
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×