somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হ্যালো? তুমি কোথায়?

০৭ ই অক্টোবর, ২০১২ রাত ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিয়ের রাতে আরশি তার জীবনের সবচেয়ে আকর্ষণীয় এবং বেদনার ঘটনা বলেছিল। বিয়ের আগে বড় ভাবী হোমায়রা বারবার না করেছে এসব না বলতে। কিন্তু আরশি মনে মনে স্থির সিদ্ধান্তে পৌঁছেছিল_বিয়ের পর প্রথম দেখাতেই সব বলবে। সব শোনার পর যদি তারেক তাকে গ্রহণ না করে_একটুও কষ্ট পাবে না। সে নিজের মতো জীবন বেছে নেবে। আর মৃতু্য! এখন খুব তুচ্ছ তার কাছে। মৃতু্যকে খুব কাছ থেকে দেখে এসেছে আরশি। মাত্র_ইঞ্চি খানেক দূর থেকে। ইস্ সেদিন যদি চলন্ত ট্রেনের নিচে কাটা পড়তো! হাসে আরশি_কোথায় থাকতো এই সংসার? বিয়ে? জীবন এক মুহূর্তের একটি টিকেট মাত্র। আর লোকটা হঠাৎ কোত্থেকে রেল লাইনের কাছে এসেছিল! তীব্র গতিতে দৌড়ে এসে আরশিকে রেল লাইনের বাইরে ধাক্কা দিয়ে নিজেকে সরিয়ে নিয়েছিল। চোখের পলক মাত্র _দেরি হলে আরশি ট্রেনের নিচে তরকারির মতো চমৎকার ফালি ফালি হয়ে যেতো।

আগের রাতে মারুফের সঙ্গে সেল ফোনে কথা হয়েছে। আগের পস্নান অনুসারে দুপুরে আরশি কলেজ থেকে সোজা চলে আসে নান্দিনা রেল স্টেশনে। ট্রেন আসবে জামালপুর থেকে দুটোয়। ট্রেন আসার দশ মিনিট আগে আসবে মারুফ। মারুফ আশেপাশেই থাকবে। লোকজনের চোখে যাতে না পড়ে, সে জন্য আসবে শেষ সময়ে। ট্রেন আসার সঙ্গে সঙ্গে দুজনে দুই দরজা দিয়ে ট্রেনে উঠবে। ট্রেন ঢাকায় যাওয়ার পর তারা কমলাপুর স্টেশনে নেমে দেখা বা কথা বলবে। এর আগে যা কিছু কথা সব সেল ফোনে হবে। কলেজ থেকে রওয়ানা হওয়ার সময়ও সেল ফোনে কথা বলেছে আরশি।

হ্যালো? তুমি কোথায়?

হাসির শব্দ শোনে আরশি_হাসছো কেনো?

তোমার গলা কাঁপছে আরশি। তুমি ভয় পেয়েছো, না?

আরশি কথা বলছিলো কলেজের ভেতরে, কমন রুম থেকে একটু দূরে গিয়ে। মারুফের কথায় নিজের মধ্যে ফেরে সে। দেখে সত্যি তার হাত-পা কাঁপছে। গলার স্বর কাঁপছে।

শোন ফড়িং, তুমি ভয় পেয়ো না। আমি ঠিক সময়ে চলে আসবো। তুমি ঠিক সময়ে স্টেশনে চলে যেও।

ঠিক আছে_কারো সঙ্গে দেখা হলে কি বলবো?

আবারও হাসে মারুফ_এই নিয়ে গতকাল থেকে এখন পর্যন্ত আটত্রিশ বার জিজ্ঞেস করেছো কথাটা।

ভুলে যাই যে কিছুটা আহলস্নাদি কণ্ঠ আরশির।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×