ইসলাম এবং রাজাকারকে যেমন এক ভাবে দেখা যায় না, তেমন বাম এবং নাস্তিককেও এক ভাবে দেখা যায় না।
আবার, ইসলাম মুসলমানদের ধর্ম, কিন্তু মুসলমান সম্প্রদায়সহ সব মানুষের স্থানও ইসলামে সংরক্ষিত আছে। বিনা উস্কানিতে আগ বাড়িয়ে নাস্তিক-বা অমুসলিমদের সম্পর্কে বিরূপ কথা বলার সুযোগ ইসলামে অনুসারে মুসলমানদের আছে কি না তা আমাদের দেখতে হবে।
এটা ঠিক যে, এখন মার্কিন-ভারতের শাসকেরা আমাদের দেশে নানা ধরনের গণবিরোধী লুটতরাজ চালাচ্ছে। এর অর্থ মোটেও এই নয় যে, মার্কিন-ভারতের সবাই আমাদের শ্ত্রু। না, তা নয়। বরং মার্কিন-ভারতে আমাদের শত্রুর তুলনায় মিত্রই বেশি। উভয় দেশের সংখ্যা গরিষ্ঠ জনগণ উভয় দেশেই শাসকদের বিরুদ্ধ নানা সংগ্রাম করছেন। এই লড়াকু জনগণের সাথে আমাদের সম্পর্ক মৈত্রীর। সাম্রাজ্যবাদবিরোধী নানা দেশের নানান ধর্মের মানুষের ঐক্য আজ জরুরি এবং এই জরুরি কাজটি করার ক্ষেত্রে ইসলামের মানবিক ইনসাফবোধ মুসলমানরা কতটা তুলে ধরতে পারবে সেটার ওপর নির্ভর করবে সব ধর্মের মানুষের কাছে ইসলামের গ্রহণযোগ্যতা।
মদ না খাবার কারণ হিসাবে যে কোরানে নিষেধ থাকার কথা বললো সে সম্প্রদায়ভুক্ত মুসলমানদের ইসলামের কথা বললো। মদ না খাবার কারণ হিসেবে যে মদের ক্ষতিকর দিকসহ কোরানে নিষেধ থাকার কথা বললো সে সব মানুষের শেষ ধর্ম ইসলামের কথা বললো।
একটা বিষয় ঠিক মার্কিন-ভারতের আজকের দরকার বিশ্বজনমতের সামনে ইসলামকে '''অসহিষ্ণু"' ধর্ম হিসেবে অপপ্রচার করা এবং এই দরকারে নানা উসকানী তাঁরাই দেয়। অনেক সরলপ্রাণ মুসলমান সে সব উসকানীতে পাও দেয়। মাথা গরম লোকজন সব সময় শত্রুদের হাতকেই শক্তিশালী করে এবং এই সরল্প্রাণ মুসলমানরাও তাই করছে। উসকানীতে সৃষ্ট উত্তেজনাতে সাধারণ মানুষ, বা অন্য ধর্মের উপাসনালয়-বসতি যাতে আক্রান্ত না হয় সে বিষয়ে মুসলমানদেরকেই সতর্ক থাকতে হবে।৯/১২/১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



