নিখিল পাকিস্তান আওয়ামী লীগের কোন ভূমিকা মার্চের আন্দোলনে ছিল না। পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ স্বায়ত্ত শাসনের দাবিতে অসহযোগ আন্দোলন করছিল। ফলে, স্বাধীনতার বিষয়ে দলগতভাবে আওয়ামী লীগের কোন ভূমিকা ছিল না।
মজার বিষয় হচ্ছে এই যে, আওয়ামী লীগের এই ভূমিকা না থাকার বিষয়টা গোপন থাকার কারণ আওয়ামীবিরোধীরা বাম-ইসলামিক গোষ্ঠীদের তাজউদ্দীন-ভারতবিরোধী সোরগোল। তাজউদ্দীন-ভারতবিরোধী সোরগোলের ফলে চতুর আওয়ামী লীগাররা নিজেদের স্বাধীনতার সৈনিক হিসেবে খাড়া করতে সক্ষম হয়েছে।
এই গ্রুপে আমরা যত বার সৈয়দ নজরুল ইসলামের রাষ্ট্রপতিত্বকে আলোচনায় আনার চেষ্টা করেছি, দেখা যাবে মুজিব অনুরাগীদের এ বিষয়ে কোন কথা বলার দরকার হয় নি। কারণ মুজিব অনুরাগীদের উদ্ধার করার জন্য প্রবলতম মুজিববিরোধীরাই ভারতবিরোধী মন্তব্যের পর মন্তব্য করে আওয়ামী লীগ বা শেখ মুজিবের ভূমিকাটাকে ধোঁয়ায় অদৃশ্য হতে সাহায্য করেছে।
এই কুয়াশা দূর করার জন্য আমাদের কড়াকড়িভাবে প্রথম বাংলাদেশ সরকারকে সামনে আনতে হবে-
অস্থায়ী রাষ্ট্রপতি : সৈয়দ নজরুল ইসলাম
প্রধানমন্ত্রী : তাজউদ্দীন আহমদ
মন্ত্রিপরিষদ সদস্য :
*১. ক্যাপটেন এম. মনসুর আলী [প্রথম অর্থমন্ত্রী]
* ২. খন্দকার মোশতাক আহমেদ [পররাষ্ট্রমন্ত্রী]
*৩. এ. এইচ. এম কামারুজ্জামান [ প্রথম স্বরাষ্ট্র এবং ত্রাণ-পুনর্বাসন মন্ত্রী]
এবং স্বকথিত "মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি" মহাজোট + সিপিবি + বাসদ ইত্যাদিকে জিজ্ঞাসা করতে হবে : কেন তাঁদের এক এবং অদ্বিতীয় নেত্রী শেখ হাসিনা বিজয় দিবসে প্রদত্ত তাঁর বাণীতে সৈয়দ নজরুল ইসলামকে """উপরাষ্ট্রপতি'''''' বলেছেন?
কিন্তু আমি জানি ""মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির'''' এ বিষয়ে কোন জবাব দেবার দরকার হবে না, কারণ তাদের প্রবলবিরোধীরাই মন্তব্যের পর মন্তব্য করে তাঁদেরকে জবাব দেবার বাধ্যবাধকতা থেকে রেহাই দিবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



