১০ম সংসদ নির্বাচন : 'নির্বাচন না হওয়ার চেয়ে খারাপ নির্বাচন ভাল'
আওয়ামী ঘেষাদের বলা ''নির্বাচন না হওয়ার চেয়ে খারাপ নির্বাচন ভাল' কথাটা বুঝতে হবে ভোটের হাওয়া দিয়ে। ৯ম জাতীয় সংসদ যাত্রা শুরু করেছে ২৫ জানুয়ারি ২০০৯। অতএব ৫ বছর মেয়াদি ৯ম জাতীয় সংসদের মেয়াদ শেষ হবে ২৪ জানুয়ারি ২০১৪। এই বিচারে ২০১৩ হচ্ছে ভোটের বছর। ভোটের হাওয়া দিয়েই এ বছরের বেশির ভাগ রাজনৈতিক কথাকে বুঝা সুবিধাজনক।
বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা বলেছিলেন : প্রধানমন্ত্রী-মন্ত্রীরা স্বপদে থেকে নির্বাচন করতে পারবেন না। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন ৯ম জাতীয় সংসদের সংসদ সদস্যগণ সংসদ সদস্য পদে থেকেই ১০ম জাতীয় সংসদের নির্বাচন করতে পারবেন!
"১২৩।...২[ (৩) সংসদ-সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হইবে
(ক) মেয়াদ-অবসানের কারণে সংসদ ভাংগিয়া যাইবার ক্ষেত্রে ভাংগিয়া যাইবার পূর্ববর্তী নববই দিনের মধ্যে;..."
Click This Link
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সংসদ সদস্যগণ স্বপদে থেকে নির্বাচন করবেন। এটা খারাপ নির্বাচন। বিএনপি-জামায়াতসহ সবাই অংশগ্রহণ করলেও এটা খারাপ নির্বাচন। কারণ সংসদের মেয়াদে পরের সংসদের নির্বাচন হয় না। আর বিএনপি-জামায়াতসহ বিরোধীরা নির্বাচন বর্জন করলে ১০ম সংসদ নির্বাচন হবে আরও খারাপ নির্বাচন। এই খারাপ নির্বাচনে অংশগ্রহণ কি সঙ্গত? আওয়ামী লীগ বলবে : সঙ্গত। বামরা শতবার বলবে : সঙ্গত। কারণ মনিব একবার বললে চাকরদের শতবার বলতে হয়। মনিব শেখ হাসিনা বলবেন "সঙ্গত", আর চাকর বামরা শতবার বলবে সঙ্গত। সংসদ না ভেঙ্গে সংসদ নির্বাচনকে "সঙ্গত'' বলার কারণ হিসেবে বামরা আরও বলবে : 'নির্বাচন না হওয়ার চেয়ে খারাপ নির্বাচন ভাল'।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



