গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি যেমন নাগরিক; গণতান্ত্রিক দলের ভিত্তিও তেমন সদস্য। বাংলাদেশ আওয়ামী লীগের গণতান্ত্রিক দল হবার জন্য দরকার কাউন্সিলে সদস্য-প্রতিনিধিত্ব। জনসংখ্যার বদলে দরকার সদস্যদের অনুপাতে কাউন্সিলর নির্ধারণ।
'৬. খ. প্রত্যেক মহানগর ও জেলার প্রতি ২৫ (পঁচিশ) হাজার জনসংখ্যার জন্য এক জন করিয়া বাংলাদেশ আওয়ামী লীগের কাঊন্সিলার নির্বাচিত হইবেন। ভগ্নাংশের বেলায় যথাক্রমে প্রতি ১২ হাজারের অধিক জনসংখ্যার জন্য একজন কাঊন্সিলার নির্বাচিত হইবেন।'
[ঘোষণাপত্র ও গঠনতন্ত্র : বাংলাদেশ আওয়ামী লীগ : পৃষ্ঠা-৬]
জনসংখ্যার অনুপাতে কাউন্সিলর নির্বাচিত হবার কারণে সদস্য সংখ্যার বিবেচনায় আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্রতম দল। এই দলে সদস্য করা বা নবায়ন করা হয় না। কাউন্সিলের আগে সংশ্লিষ্ট নেতা তার অনুগতদের কাউন্সিলর করার জন্য কাগুজে সদস্য করে থাকেন। ফলে, আন্তরিক সমর্থকদের আওয়ামী লীগের সদস্য হবার কোন সুযোগ নেই। এই সমর্থকদের প্রায় ক্ষোভ করতে দেখা যায় : 'আওয়ামী লীগে নিবেদিতদের দাম নাই।'
উপরের কথাগুলি অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতেই পারে। যাঁরা "আওয়ামী লীগের সদস্য না থাকার" বিষয়ে সন্দেহ করছেন, এই সন্দেহ পোষণকারীরা নিজ নিজ এলাকায় আওয়ামী লীগের পক্ষে প্রবল তর্কবিতর্ক করা বা মিছিল-সমাবেশ ইত্যাদিতে শ্রমদানকারীদের মধ্যে একটু অনুসন্ধান করলেই জানতে পারবেন যে, এই আওয়ামী সমর্থকরা সদস্য হওয়া বা সদস্য নবায়ন করার প্রক্রিয়া সম্পর্কে একে বারেই অজ্ঞ; কারণ জীবনে তাঁরা কোন দিন সদস্য হন নি, সদস্য নবায়ন করা তো দূরের কথা।
দেশের বৃহত্তম দলটিতে যদি সদস্য না করার রেওয়াজ চালু থাকে, তবে দলে সদস্য-অধিকারও থাকবে না। আর দলে সদস্য-অধিকার না থাকলে, দেশে নাগরিক অধিকারও থাকবে না। বাংলাদেশে নাগরিক অধিকার সংরক্ষণের জন্য আজ বাংলাদেশের নাগরিক আমাদেরকে তাই আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৬.খ অনুচ্ছেদের বিরুদ্ধে দাঁড়াতে হবে।
গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি যেমন নাগরিক; গণতান্ত্রিক দলের ভিত্তিও তেমন সদস্য। বাংলাদেশ আওয়ামী লীগের গণতান্ত্রিক দল হবার জন্য দরকার কাউন্সিলে সদস্য-প্রতিনিধিত্ব। জনসংখ্যার বদলে দরকার সদস্যদের অনুপাতে কাউন্সিলর নির্ধারণ।
'৬. খ. প্রত্যেক মহানগর ও জেলার প্রতি ২৫ (পঁচিশ) হাজার জনসংখ্যার জন্য এক জন করিয়া বাংলাদেশ আওয়ামী লীগের কাঊন্সিলার নির্বাচিত হইবেন। ভগ্নাংশের বেলায় যথাক্রমে প্রতি ১২ হাজারের অধিক জনসংখ্যার জন্য একজন কাঊন্সিলার নির্বাচিত হইবেন।'
[ঘোষণাপত্র ও গঠনতন্ত্র : বাংলাদেশ আওয়ামী লীগ : পৃষ্ঠা-৬]
জনসংখ্যার অনুপাতে কাউন্সিলর নির্বাচিত হবার কারণে সদস্য সংখ্যার বিবেচনায় আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্রতম দল। এই দলে সদস্য করা বা নবায়ন করা হয় না। কাউন্সিলের আগে সংশ্লিষ্ট নেতা তার অনুগতদের কাউন্সিলর করার জন্য কাগুজে সদস্য করে থাকেন। ফলে, আন্তরিক সমর্থকদের আওয়ামী লীগের সদস্য হবার কোন সুযোগ নেই। এই সমর্থকদের প্রায় ক্ষোভ করতে দেখা যায় : 'আওয়ামী লীগে নিবেদিতদের দাম নাই।'
উপরের কথাগুলি অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতেই পারে। যাঁরা "আওয়ামী লীগের সদস্য না থাকার" বিষয়ে সন্দেহ করছেন, এই সন্দেহ পোষণকারীরা নিজ নিজ এলাকায় আওয়ামী লীগের পক্ষে প্রবল তর্কবিতর্ক করা বা মিছিল-সমাবেশ ইত্যাদিতে শ্রমদানকারীদের মধ্যে একটু অনুসন্ধান করলেই জানতে পারবেন যে, এই আওয়ামী সমর্থকরা সদস্য হওয়া বা সদস্য নবায়ন করার প্রক্রিয়া সম্পর্কে একে বারেই অজ্ঞ; কারণ জীবনে তাঁরা কোন দিন সদস্য হন নি, সদস্য নবায়ন করা তো দূরের কথা।
দেশের বৃহত্তম দলটিতে যদি সদস্য না করার রেওয়াজ চালু থাকে, তবে দলে সদস্য-অধিকারও থাকবে না। আর দলে সদস্য-অধিকার না থাকলে, দেশে নাগরিক অধিকারও থাকবে না। বাংলাদেশে নাগরিক অধিকার সংরক্ষণের জন্য আজ বাংলাদেশের নাগরিক আমাদেরকে তাই আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৬.খ অনুচ্ছেদের বিরুদ্ধে দাঁড়াতে হবে।২৮/১২/১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



