বাংলাদেশে 'স্বাধীনতাবিরোধী' এবং 'ইসলামবিরোধী' অভিযোগ প্রায় শোনা যায়। কিন্তু 'স্বাধীনতাবিরোধী'অভিযোগকারী মুক্তিযোদ্ধাদের যেমন স্বাধীনতার পক্ষে কোন কথা বলতে শোনা যায় না, তেমন শোনা যায় না ইসলামবিরোধী' অভিযোগকারী মুসলমানদের ইসলামের পক্ষে কোন কথা বলতে। মুক্তিযোদ্ধারা ধরে নিয়েছে যে, সবাইকে পাকি-রাজাকার-জামায়াত ইত্যাদি বলে গালি দেওয়াই তাদের মুক্তিযোদ্ধা পরিচয়ের অভ্রান্ত প্রমাণ। ইসলামওয়ালারা ধরে নিয়েছে যে, কাফের-নাস্তিক ইত্যাদি বলে গালি দেওয়াটাই তাদের মুসলমানিত্বের এক এবং অদ্বিতীয় কাজ। সব মিলিয়ে আমাদের এখন চলছে গালিগালাজের জয়জয়কার।
মুক্তিযোদ্ধাদের দিন ক্রমাগত খারাপ হচ্ছে। কারণ একই ক্যাপসুলে সব রোগ সারে না এবং একই ক্যাপসুল বেশি দিন কাজ করে না। মুক্তিযোদ্ধারা শ্রমিক-কৃষক-শিক্ষক সবাইকে 'পাকি-রাজাকার' 'বিচার বানচালের চক্রান্তকারী' বলে তাদের এক মাত্র ক্যাপসুল দীর্ঘ দিন ধরে ব্যবহার করে আসছে। ফলে, এর কার্যকারিতা এখন সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। লোকজন এখন 'পাকি-রাজাকার বিচার বানচালকারী' ইত্যাদিকে মুক্তিযোদ্ধাদের মুদ্রাদোষের বেশি গুরুত্ব দিচ্ছে না।
এ দিক দিয়ে মুসলমানদের অবস্থা কিছুটা উঠতির দিকে। আমরা মন্ত্রী বাহাদুরের জুতা প্রাপ্তির মাধ্যমে মুসলমানদের উঠতি অবস্থাটা আঁচ করতে পারি। কিন্তু ঐ পর্যন্তই। কারণ কাফের-নাস্তিক ইসলামবিরোধী ইত্যাদি গালি দিয়ে বাস্তব সমস্যার সমাধান সম্ভব হবে না। আজকের মন্ত্রীর জুতাপ্রাপ্তিতে পুলকিত গালিবাজ মুসলমানরা নিশ্চিতভাবে আগামিকাল জুতাপ্রাপ্ত হবে।
এই গালিবাজ মুক্তিযোদ্ধা এবং মুসলমানরা শুনলে অবাক হবে যে, মুক্তিযুদ্ধ রাজাকারদের ফাঁসীর উদ্দেশ্য সংঘটিত হয় নি, যেমন ইসলাম নাজেলের কারণ নয় কাফের-মুরতাদ কতল। মুক্তিযুদ্ধে রাজাকার মারা হয়েছে সত্য। কিন্তু মুক্তিযুদ্ধের উদ্দেশ্য মোটেও রাজাকার মারা ছিল না। কাফের-মুরতাদ নানান সময়ে কতল করা হয়েছে - সত্য। কিন্তু কাফের-মুরতাদ কতল করাই ইসলামের উদ্দেশ্য নয়।
কাজের লোক জনগণের সমর্থন পেতে হলে গালি বাদ দিয়ে ইতিবাচক লক্ষ্যগুলি আলোচনা করা দরকার। বর্তমান পরিস্থিতির সবচেয়ে হতাশাজনক দিক হচ্ছে এই যে, মুক্তিযোদ্ধা বা ইসলামিক কাঊকেই নিজেদের কোন ইতিবাচক লক্ষ্য বলতে এখন পর্যন্ত শোনা যাচ্ছে না।
বাংলাদেশে 'স্বাধীনতাবিরোধী' এবং 'ইসলামবিরোধী' অভিযোগ প্রায় শোনা যায়। কিন্তু 'স্বাধীনতাবিরোধী'অভিযোগকারী মুক্তিযোদ্ধাদের যেমন স্বাধীনতার পক্ষে কোন কথা বলতে শোনা যায় না, তেমন শোনা যায় না ইসলামবিরোধী' অভিযোগকারী মুসলমানদের ইসলামের পক্ষে কোন কথা বলতে। মুক্তিযোদ্ধারা ধরে নিয়েছে যে, সবাইকে পাকি-রাজাকার-জামায়াত ইত্যাদি বলে গালি দেওয়াই তাদের মুক্তিযোদ্ধা হবার অভ্রান্ত প্রমাণ। ইসলামওয়ালারা ধরে নিয়েছে যে, কাফের-নাস্তিক ইত্যাদি বলে গালি দেওয়াটাই তাদের মুসলমানিত্বের এক এবং অদ্বিতীয় কাজ। সব মিলিয়ে আমাদের এখন চলছে গালিগালাজের জয়জয়কার।
মুক্তিযোদ্ধাদের দিন ক্রমাগত খারাপ হচ্ছে। কারণ একই ক্যাপসুলে সব রোগ সারে না এবং একই ক্যাপসুল বেশি দিন কাজ করে না। মুক্তিযোদ্ধারা শ্রমিক-কৃষক-শিক্ষক সবাইকে 'পাকি-রাজাকার' 'বিচার বানচালের চক্রান্তকারী' বলে তাদের এক মাত্র ক্যাপসুল দীর্ঘ দিন ধরে ব্যবহার করে আসছে। ফলে, এর কার্যকারিতা এখন সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। লোকজন এখন 'পাকি-রাজাকার বিচার বানচালকারী' ইত্যাদিকে মুক্তিযোদ্ধাদের মুদ্রাদোষের বেশি গুরুত্ব দিচ্ছে না।
এ দিক দিয়ে মুসলমানদের অবস্থা কিছুটা উঠতির দিকে। আমরা মন্ত্রী বাহাদুরের জুতা প্রাপ্তির মাধ্যমে মুসলমানদের উঠতি অবস্থাটা আঁচ করতে পারি। কিন্তু ঐ পর্যন্তই। কারণ কাফের-নাস্তিক ইসলামবিরোধী ইত্যাদি গালি দিয়ে বাস্তব সমস্যার সমাধান সম্ভব হবে না। আজকের মন্ত্রীর জুতাপ্রাপ্তিতে পুলকিত গালিবাজ মুসলমানরা নিশ্চিতভাবে আগামিকাল জুতাপ্রাপ্ত হবে।
এই গালিবাজ মুক্তিযোদ্ধা এবং মুসলমানরা শুনলে অবাক হবে যে, মুক্তিযুদ্ধ রাজাকারদের ফাঁসীর উদ্দেশ্য সংঘটিত হয় নি, যেমন ইসলাম নাজেলের কারণ নয় কাফের-মুরতাদ কতল। মুক্তিযুদ্ধে রাজাকার মারা হয়েছে সত্য। কিন্তু মুক্তিযুদ্ধের উদ্দেশ্য মোটেও রাজাকার মারা ছিল না। কাফের-মুরতাদ নানান সময়ে কতল করা হয়েছে - সত্য। কিন্তু কাফের-মুরতাদ কতল করাই ইসলামের উদ্দেশ্য নয়।
কাজের লোক জনগণের সমর্থন পেতে হলে গালি বাদ দিয়ে ইতিবাচক লক্ষ্যগুলি আলোচনা করা দরকার। বর্তমান পরিস্থিতির সবচেয়ে হতাশাজনক দিক হচ্ছে এই যে, মুক্তিযোদ্ধা বা ইসলামিক কাঊকেই নিজেদের কোন ইতিবাচক লক্ষ্য বলতে এখন পর্যন্ত শোনা যাচ্ছে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



