শাহবাগে শেখ হাসিনার নেতৃত্বাধীনরা "বিচার" এবং "শাস্তি"র মধ্যের পার্থক্য করে না, যেমন পার্থক্য করে না "অভিযুক্ত" এবং "অপরাধী"র ।
ভুক্তভোগী [বাদী] 'বিচারে'র আবেদন করে, আর বিচারক দেন শাস্তি বা মুক্তি।
ভুক্তভোগী যার বিরুদ্ধে অভিযোগ করে তাকে বলা হয় অভিযুক্ত [বিবাদী]। আর জেলখানায় আটক থাকলে তাকে বলা হয় হাজতি।
কিন্তু শাহবাগের নৌকা এ সব মানে না, [বোঝে না বলা যাবে না। কারণ শাহবাগে অনেক অধ্যাপক আছেন] । কারণ তাদেরকে এখন এমন একটা কাজ করতে হবে যা বিশ্বব্রহ্মাণ্ডের কোথাও কখনও হয় নি।
জগতের নিয়ম সংসদ ভেঙে সংসদ নির্বাচন হয়। কিন্তু শেখ হাসিনা জগতের নিয়ম মানেন না। তিনি বলছেন বর্তমান ৯ম সংসদের শেষ ৯০ দিনে ১০ম সংসদ নির্বাচন হবে।
"১২৩। ২[ (৩) সংসদ-সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হইবে
(ক) মেয়াদ-অবসানের কারণে সংসদ ভাংগিয়া যাইবার ক্ষেত্রে ভাংগিয়া যাইবার পূর্ববর্তী নববই দিনের মধ্যে;"
Click This Link
জগতে সংসদ ভেঙে যাবার পর মন্ত্রিপরিষদ রুটিন কাজ করে। বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা বলেছিলেন, সংসদ ভাঙার পর মন্ত্রিপরিষদ থাকবে না, তত্ত্বাবধায়ক সরকার চাই! প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন শুধু প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা নয়, সংসদ সদস্যরাও স্বপদে থেকে নির্বাচন করবেন!
ফ্যাসিবাদ কোন নিয়ম মানে না। ফ্যাসিবাদ কোন মানবিকতার ধার ধারে না।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



