somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাটি আমার মা
আমি একজন খেটে খাওয়া মানুষ। তাই যারা ঘাম ঝরায় তাদের কষ্ট আমাকে ব্যাথিত করে। যে কোন ক্ষেতে উগ্রতা অপছন্দ করি। তবে অন্যায় দেখলে মুখ বন্ধ রাখা কষ্টকর হয়ে যায়। সদা শান্তির পক্ষে।n

ক্ষুধার্ত মৃত শিশু ঠিক আমার দিকেই চেয়ে হাসছে.....

২৯ শে জুন, ২০১৪ বিকাল ৫:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাভার জনাবাড়ীতে একই পরিবারের ৪ জন মারা গেল। কেউ বলছে হত্যা, কেউ বলছে আত্মহত্যা। যে যা বলুক, নিজেকে সামাজিক জীব হিসাবে অপরাধী মনে হচ্ছে। নিহতের পরিবারের প্রতিবেশীদের মারফত জানতে পারলাম। পরিবারের সদস্য সংখ্যা ৬/৭জন। পরিবারের বাচ্চাগুলোর মা গার্মেন্স ফ্যাক্টরীতে কাজ করে। বাচ্চাদের বাবার নির্দিষ্ট কোন ইনকাম ছিলনা। কাজ পেলে করত না হলে বসে থাকতে হতো। স্বাভাবিকভাবেই অভাব অনটনে অশান্তি বিরাজ করত সংসারে। বাচ্চারা কোন বেলা খেত কোন বেলা খেত না। স্বামী স্ত্রীর ঝড়গা তাই নিত্য সঙ্গী ছিল। ঘটনার দিন বাচ্চাদের মা চাকুরীতে যায়। বাবা আম, দুধ, দই এনে বাচ্চাদের ভরপেট খাওয়ায়। তারপর তিন বাচ্চা একে একে মৃত্যুর দুয়ারে ঢলে পড়ে, বাচ্চাদের বাবাও মৃত্যুকে কবুল করে। অনেকে বলে দইয়ের সাথে বাবাই বিষ মিশিয়ে বাচ্চাদের এবং নিজে খেয়েছে। চির তরে জঠর জ্বালা জুড়িয়েছে।
ঠিক সেই সময় প্রতিবেশী কারো কারো খাবার টেবিলে নানা পদের তরকারী সহযোগে খাবারের ঘ্রান মৌ মৌ করছে। ভাবতে নিজের কাছে কেমন লাগে? আমার তো শরীর হিম হয়ে আসছে। আমরা রোজা উপলক্ষে অনেকে হয়তো প্রতিদিন ৫-৫০ পদ দিয়ে ইফতার করব। ঈদে এক সেটের জায়গায় দশ সেট কিনব। দুই হাজার থেকে লক্ষ টাকার জামা পরব, নিজ সন্তানকে হাজার থেকে লক্ষ টাকার পোষাক দিব। লক্ষ টাকার পোষাক পরে ওদের লাশ দেখতে যাবো? ঊফ, ক্ষুধার্ত মৃত শিশু গুলো ঠিক যেন আমার দিকেই চেয়ে তাচ্ছিল্যের হাসি হাসছে...
আমরা কি আসলে মানুষ না মানবিকতার দাবিদার কোন জন্তু! নিজেকে ধিক, ধিক তোমাদের প্রাচুর্যে। ধিক তোমাদের কথিত মানবতায়।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৪ বিকাল ৫:০৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন

আমার সমাধিতে কোনো ফলক রেখো না

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪


আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।

কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

লিখেছেন জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৩



আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন

ফুনফুনা ফুন

লিখেছেন রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩



ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

×