মধ্যবিত্ত সংসারের বহুবিদ সংসারিক চাপে যখন সুকুমার বৃত্তিগুলো আড়ালে চলে যায় অনেক সময় নিজেকে রোবট মনে হয়। ইচ্ছা করে গরীভ শিশুদের জন্য কিছু করতে কিন্তু করতে পারিনা। নুন আনতে পানতা পুরোয়। ইচ্ছাগুলো ইচ্ছাই হয়ে থাকে। বাস্তবায়ন মনমত হয় না। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল নিরন্ন শিশুদের পাশে থেকে কাজ করে যাব, কিন্তু আমার সেই শক্তি বা সামর্থ্য কোনটাই হয়নি। দু:খ লাগত। সেদিন হঠাৎ আমার ১০ম শ্রেনীতে পড়ুয়া মেয়ে বলল, “আব্বু তুমি আমাকে ঈদের যে সালামিটা দেবে বলে মনে মনে ঠিক করেছ সেটা অগ্রীম দিয়ে দাও।“ আমি একটু অবাক হলাম ঈদের এখনো কিছু দিন বাকি। ঈদের সালামী দিয়ে এখন কি করবে। তাছাড়া এক সন্তান হেতু তার যুক্তিসঙ্গত চাহিদা মোটামুটি সদ্যমত পুরন করি। আলাদা টাকা লাগবে কেন? মনে খটকা লাগল। জিঞ্জেস করলাম- মা কি দরকার বল আমাকে। তার উত্তরে আমি কিছুটা অবাক হলাম। তার উত্তরের সারাংশটা এই রকম, তারা ৫ জন ক্লাশমেট মিলে একটা সমিতির মত করেছে। তারা প্রতিমাসে ৫০-২০০টাকার মত এক একজন জমা দেয়। অন্যান্য বন্ধুরা ১০-১০০ টাকা যে যা পারে জমা করে আসছে গত তিন মাস যাবত। তারা তাদের সমিতির নাম দিয়েছে। নীতিমালা করেছে। তাদের মূল টার্গেট অসহায় গরীভ শিশুদের ঈদে নতুন জামা দেয়া। তাদের এক সামর্থ্যবান বন্ধু কথা দিয়েছে। সমিতি যদি ৫০ সেট জামা কিনে সে তার বাবাকে দিয়ে তাদের কারখানা থেকে আরো ৫০ সেট জামা দেবে। গরীভ শিশুদের পড়াশুনার জন্য উতসাহিত করা। নৈতিকতা শিক্ষা দেয়া। পরবর্তীতে কর্মমূখী শিক্ষা দেয়া। আমার বুক ফেটে কান্না আসল। দু:খে নয় আনন্দে। আমি আরো অবাক হলাম সে তার রিক্সা ভাড়া বাচিয়েঁ প্রতিমাসে কিছু টাকা ঐ সমিতিতে দিয়ে আসছে। কঠিন রোদে ২/৩ কি.মি হাঁটছে রিক্সা ভাড়া বাঁচাতে। মন থেকে তার প্রতি আমার দোয়া আসল। যদিও আমার স্ত্রীকে দিয়ে ঘটনার সত্যাসত্য যাচাই করেছি। হ্যাঁ আমি পারিনি সে পেরেছে। এটা আমার জন্য বড়ই আনন্দের।
হ্যাঁ আমি পারিনি সে পেরেছে। এটা আমার জন্য বড়ই আনন্দের।
সাদা নীল জার্সি

গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন
বাইরে এসো
এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।
দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?
"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন
স্পর্শে_ _ _ _ _
-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন
বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।