বাহ বাহ বাহ ইহাকেই বলে গনতন্ত্র। সংবাদ মাধ্যমের কন্ঠরোধ। কোন বাহিনী টাকা খেয়ে মানুষ গুম করলে আর নিউজ হবে না। সামনে বিরোধী দলের আন্দোলন, সরকার আন্দোলন দমানোর নামে নির্বিচারে মানুষ হত্যা করলে আর নিউজ হবে না। কোন বাহীনির ঘুষখোরদের স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহারের ব্যাপারে রা করা যাবে না। এমনকি বিরোধী দলের উচ্চ পর্যায়ের কোন নেতাকে হত্যা করলে প্রতিবাদ হলে তার নিউজ করা যাবে না। বিভিন্ন ধর্ম, নৃ-গোষ্ঠির উপর দমন নিপীড়ন হলে নিউজ হবে না। বিডিআর বিদ্রোহের মত কোন ঘটনা হলে নিউজ হবে না। এই ধরনের কু বুদ্ধি কোন কু বুদ্ধির ঢেকি গুলোর মাথা থেকে বের হচ্ছে? এই আইনে ক্ষমতাসীনদের সাময়িক উপকার হলেও ভয়াবহ বিপদও আছে। আল্লাহ না করুক কোন ভাবে যদি কোন বাহিনী সফল বিদ্রোহ করে বসে তখন নেতা নেত্রীদের লাশের খবর বের করতে পারবে না সংবাদ মাধ্যমগুলো, এই আইন কাজে লাগিয়ে গনতন্ত্রের বারোটা বাজিয়ে দিবে। বাবা আইন করো নিজেদের বাঁচার পথও খোলা রাখ। এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ মাধ্যমের কন্ঠরোধ মানি না।
আলোচিত ব্লগ
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।