প্রতারনার নতুন ফাঁদ: ফেনী জেলা মুক্তিযোদ্ধা সংসদে মামা আছেন। ফোন কলে জানালেন বিগত ২-৩ বছর যাবত গ্রামীন টাওয়ার সার্ভিস, নতুন পাড়া, হেমায়েতপুর, সাভার, ঢাকা থেকে মুক্তিযোদ্ধা সংসদে চিঠি যায় গরীব মুক্তিযোদ্ধাদের চাকুরী দেবার অফার দিয়ে। ৪-৫ জনকে চাকুরী দেবে। ভাল বেতন, ওভারটাইম, বোনাস থাকার জায়গা দেয়া হবে। নির্দিষ্ট তারিখের মধ্যে রিপোর্ট করার জন্য বলা হয়। এই রকম একটি চিঠি ইদানীং কালে মামার কাছে গিয়েছে। মামা বললেন খোঁজ নিতে। খোঁজ নিলাম। ঐ ঠিকানায় গ্রামীনফোনের একটি টাওয়ার ছাড়া ঐ নামে কোন অফিস নেই। হেভেন গার্মেন্টসের কাছে। ঐখানকার স্থানীয় দোকানদার বললেন কিছু দিন পর পর ৪-৫ জন করে মুক্তিযোদ্ধারা আসে এখানে চাকুরীর খোজেঁ। তারা নিশ্চিত চাকুরী হবে জেনে বেডিং পত্র নিয়ে আসে। ২-৩ দিন ঘুরাঘুরি করে আশাহত হয়ে ফিরে যায়। আবার কেউ কেউ মোবাইলে যোগাযোগ করে ঐ অফিসের লোক সেজে ১৫০০ টাকা করে জমানত নেয় চাকুরী দেবে বলে। তারপর উধাও হয়ে যায় সে লোক। মুক্তিযোদ্ধা ছাড়া অন্য লোক আসে তবে তা সংখ্যায় কম। আমার একান্ত অনুরোধ এই জানোয়ার চক্রকে চিহ্নিত করে চরম শাস্তি দেয়া হোক। ভবিষ্যতে যেন আর কোন প্রতারক দেশের গর্ব গরীব মুক্তিযোদ্ধাদের নিয়ে এই ধরনের ধাপ্পাবাজি না করতে পারে।
আলোচিত ব্লগ
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।