somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি একজন দালাল,আপনি?

০২ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দালাল শব্দটা শুনলেই হয়তো সবার মনে একটা ছবি ভেসে উঠেঃ লুঙ্গি পরিহিত সাথে শার্ট গলায় পলেস্টারের ফোঁটা ফোঁটা রঙের মাফলার এবং অবশ্যই তারা সিগারেট খায় সাথে পান,সবারই এ জাতিয় লোকদের সাথে পরিচয় কম বেশি সাধারণত গরুর হাটে,আমার অবশ্য দালালদের সাথে পরিচয় মুরগির হাটে,আমি গেছি আব্বার সাথে মুরগি কিনতে মুরগি কেনার জন্য আব্বা দামাদামী করছেন,কোথা থেকে যেন একলোক এসে মুরগিওয়ালাকে বললো দাম কত,এদিকে আমরা কিন্তু দামাদামী করছি,সে মানে অপরিচিত লোকটা তখন মুরগিওয়ালাকে বললো চারটা মুরগি দিতে এবং মুরগিওয়ালার চাওয়া দামেই,তখন মুরগিওয়ালা আব্বাকে বললো "ভাই যে দামে বেঁচলাম সে দামেই নেন", আমার কাছেও ঠিক মনে হল,সবাই কিনছে যখন! আব্বাতো আমি না উনি জীবনে অনেক কিছু করেছেন,ষাটের সেই সব উত্তাল সময়ে উনি সদ্য কলেজে ওঠা তরুণ,বঙ্গবন্ধু ওনাদের নেতা,গোপালগঞ্জের ছেলে,রাজনীতিতে তৎপর হলেন,শুরু হল পালিয়ে বেড়ানো,বঙ্গবন্ধু বললেন"তোরা যে দিকে পারিছ পালা,পরিস্থিতি শান্ত হলে আবার এক হব"আব্বা পালালেন সাতক্ষীরার কোলারোয়ায়।ওখানে যেয়ে হলেন মসজিদের মুয়াজ্জিন,আমার দাদী সেই সময় শুধু কাঁদতেন,কেনোনা ছেলে বলে যায়নি তার অবস্থান,ছয় মাস পর আবার ফিরে আসেন,এভাবে আব্বা নানা সময়ে নানা পরিবেশে থেকেছেন দেখেছেন,গল্পের ছলে অনেক কথাই তিনি আমাকে বলে গেছেন,আজ আব্বা নাই তবু ভাবি,কত সত্য ওনার সেই সব বাস্তব স্মৃতির কথা। ফিরে আসি দালালের কথায়- আব্বা মুরগিওয়ালাকে বললো "বেঁচ তোমার মুরগি দালালদের কাছেই,তুমি আমার মেজাজই খারাপ করে দিলে", আমি আর আব্বা সরে আসলাম,পাশেই মাছের বাজার,আব্বা আর আমি মাছ কিনছি। আব্বাকে বললাম,দালাল কি?তখন উনি বললেন ওদেরই লোক ঐ লোকটা যে মুরগি কিনলো,ও ওদের একটু দাম বাড়িয়ে দিল আমাদের কাছে,ঐ দেখ ঐ মুরগি কেনা লোকটা মুরগিওয়ালার সাথে গল্প করছে। আমি দেখলাম আরে ঠিক তো,বুঝলাম।এদের সাথে পরিচয় আরো গভীরভাবে হয় গরুর হাটে,আমরা যে গরুই কিনতে যাই পাশ থেকে আর একজনও দামাদামী করে।
যা হোক.....দালাল শ্বাসত দালাল সুন্দর....সারা বিশ্ব দালালে দালালময়। কে না দালাল বলেন,এই দুনিয়ায় কেউ নিরপেক্ষ?বলেন?কেউ না।ম্যাডাম মানে আমাদের দেশের প্রথম মহিলা প্রধান মন্ত্রী,গোলাম আযমের ভাষায়,উনি রান্না ঘর থেকে রাজনীতিতে এসেছেন,তাতে হারামীটার মত আমরাও মুগ্ধ।ম্যাডাম জিয়া বলেছেন,পাগল আর শিশু বাদে কেউ নিরপেক্ষ না,আর পক্ষনিলেই কিছুটা পক্ষপাত হবে আর কম বেশি পক্ষপাত হলেই দালালি হবে আর দালালি করা হলেই হয়ে যাবেন দালাল।তাই ম্যাডামের ভাষ্য মতে পাগল আর শিশু বাদে সবাই দালাল। আমি শিশুকাল অতিক্রম করে গেছি অনেক আগেই আর আমি যেহেতু প্রতিষ্ঠিত চাকুরীজীবি,প্রকৌশলি তাই বলতে হয় আমি পাগল না।
আমি একজন দালাল উৎকৃষ্ঠমানের দেশিয় দালাল,যে তার দল নির্বাচনে হেরে গেলে কাঁদে।যে দল ভুল করলে কামনা করে তাদের ঠিক হবার,যে দল ভাল কাজ করলে গর্ব করে আর দলের কাছ থেকে কিছু না পেয়েও সব নির্বাচনে দলকেই ভোটটা দেয়।
আমি অহংকারের সাথে বলছি আমি দালাল,আপনি কি দালাল? না আপনি এখনও শিশু বা মানসিক ভারসাম্য হারিয়ে পাগল।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০৪
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×