somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মন খারাপ সেলিব্রেশন।

২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাঞ্চন উদ্যান নামে একটা
জায়গায় হাত পা ছড়িয়ে আকাশের পানে তাকিয়ে শুয়ে আছি।
সবকিছু ছেড়েছুড়ে দিয়ে এখানে আসার কারন হল, আজ মনটা খুব
খারাপ। আর মন খারাপ সেলিব্রেট করার জন্য এর চেয়ে ভাল
জায়গা আমার মতে আর একটাও নেই। সোনালী রং উঠে কালচে
রং ধারন করা ঘড়িটা যদি ঠিক হয়
তাহলে রাত এখন ১.৩৮ মিনিট। ঠিক ২.৩০ মিনিটে শুরু হবে মন
খারাপ সেলিব্রেট।
...
জায়গাটা আসলেই সুন্দর। সারা মাঠ জুরে সবুজ ঘাস আর ঘাসফুল।
এই ঘাসফুল দেখে মুগ্ধ হয়ে
অবশ্য আমি একখানা কবিতাও রচনা করেছিলাম। কবিতার শেষ
লাইন দুটো এরকম,
"একটা ঘাসফুল ছিড়ে দিয়ে বলব,
অনেক অনেক ভালবাসি তোমায়।"
ভালবাসি বলা হয়েছে কিন্তু ঘাসফুল দেয়া হয়নি। অবশ্য ঘাসফুল
দেবার সুযোগটুকু না দিয়েই তুমি চলে গেলে। চলে গিয়ে ভালই
করেছ। তুমি চলে গেছ বলেই বুঝতে পেরেছি তোমায় কতটা
ভালবাসি। তুমি কি আমার ভালবাসা টের পাচ্ছ? হয়ত না। কেনই
বা পাবে? তোমার তো আর ভালবাসার অভাব নেই! তোমাকে
ভালবাসার জন্য, তোমার উষ্ণ ঠোঁটে চুমা খাবার জন্য কত সুদর্শন
যুবক বহুকাল ধরে অপেক্ষা করছে।
...
রাত কেবল ২ টা। এর মধ্যেই সমস্ত শহর ঘুমিয়ে গেছে। রাস্তার
কয়েকটা কুকুর আর আমি ছাড়া আর কেউ জেগে নেই। আমি মন
খারাপ সেলিব্রেট করছি আর কুকুরগুলো দুই দলে বিভক্ত হয়ে
সমাবেশ করছে। একদলের নাম লালবাহিনী আর এক দলের নাম
কালাবাহিনী। লালবাহিনীর
প্রধান লালু ভাই। আর কালাবাহিনীর প্রধান কালুভাই। লালু
ভাইয়ের দল এখন ক্ষমতায়। তাই কালু ভাইয়ের দলের প্রধান উক্তি
"লালু ভাইয়ের চামড়া, তুলে নেব আমরা।" অন্যদিকে লালু ভাইয়ের
দল বলছে, "লালু ভাইয়ের চামড়া লাগিয়ে দেব আমরা।" সারারাত
মিছিল হবে। মিছিলের শেষে বন্ধুকযুদ্ধ। কুকুর সমাজের
সংবাদপত্রের কালকের শিরোনাম হবে, "অমুক বাহিনীর গুলিতে
তমুক বাহিনীর দলুমিয়া নিহত।"
...
মন খারাপ সেলিব্রেট করব বলে বেশ আয়োজন করেই এসেছি।
সাথে নিয়ে এসেছি, ২টা সিগারেট, একটা দিয়াশলাই, একটা
খাতা, একটা কলম, একটুকরা কালো কাপড়, আর তোমার গাওয়া
সেই গানের রেকর্ডিং।
...
মোবাইলের অ্যালার্ম বলে দিচ্ছে সময় ২.৩০। এখনই শুরু হবে মন
খারাপ সেলিব্রেশন। প্রথমে সিগারেটের ধোঁয়া দিয়ে
চারিদিকটা ঘোলাটে বানিয়ে ফেলব। এরপর কালো কাপড়টা
চোখে বেধে আকাশের পানে তাকিয়ে শুয়ে থাকব। অল্প শব্দে
গুনগুন করে বাজতে থাকবে তোমার গাওয়া সেই "ভালবাসি
ভালবাসি" গান। আর আমি কলম নিয়ে সাদা কাগজের উপর অনবরত
লিখতে থাকব, "ভালবাসি না, ভালবাসি না।"
...
এতবড় একটা মিথ্যা কথা হয়ত বেশিক্ষন ধরে লিখতে পারব না। এর
মধ্যেই হাতখানা অবশ হয়ে আসবে। হৃদযন্ত্রখানা অচল হয়ে পরবে।
কালো কাপড় ভিজে উঠবে চোখের পানিতে। ঘাসফুল গুলো ঝরে
পরতে চাইবে, থেমে যাবে কুকুরের সমাবেশ। আর খাতার প্রতিটা
পৃষ্ঠা ভরে যাবে "ভালবাসি" নামক এক মহামূল্যবান শব্দে।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য

লিখেছেন চারাগাছ, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০০




গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য


সময়টা যেন হুট করেই থমকে যায়, যখন ইথারে ভেসে আসে সেই অতিপ্রাকৃত সুরের মূর্ছনা। চোখ বন্ধ করলেই মনের ক্যানভাসে... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

×