কান্না ঘর
২৬ শে জুন, ২০১৫ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার অধিকাংশ কল্পনার শুরু হয় " আমি যখন বড় হব আর আমার টাকা থাকবে আর আমি একা থাকব তখন............"
সেইরকম এক কল্পনার অংশ বা বলা যাইতে পারে আমার ইচ্ছার একটা অংশ হইল এইটা......... আমি যখন একা থাকব তখন আমার বাসায় একটা আলাদা রুম থাকবে।এই রুম এর দেয়াল হবে পুরা সাদা। বিরাট পাল্লাওয়ালা কাঠের জানালা থাকবে যেই জানালায় কোন গ্রিল থাকবে না। জানালা টা অবশ্যি দক্ষিন্মুখি হইতে হবে। জানালায় সাদা পর্দা ঝুলানো থাকবে যেগুলা বাতাসে উড়বে। রুমের একপাশে দেয়ালের উপর থেকে নিচ পর্যন্ত বড় একটা আয়না থাকবে। এক সাইডে একটা গান শোনার যন্ত্র থাকবে। আর পুরা রুমটা খালি থাকবে যেন কথা বললে কিংবা গান গাইলে সেইটার প্রতিধ্বনি শোনা যায়।আমার যখন মন খুব খারাপ থাকবে তখন আমি এই ঘরে বসে হাত পা ছুরে কান্না কাটি করব। ওহ...... আর এক বোতল গ্লিসারিন থাকবে। কারণ কখনো কখনো কেনও যেন কারণ ছাড়াই খুব কান্না করতে ইচ্ছা করে কিন্তু চখে পানি আসে না এক ফোঁটা ও। তখন কান্না করার জন্য এই ব্যবস্থা। আমার অনেক ইচ্ছা এই রকম একটা রুমের।ইশ ...... যদি থাকত একটা মন খারাপের আলাদা ঘর
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৫ রাত ৯:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির...
...বাকিটুকু পড়ুন
আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য...
...বাকিটুকু পড়ুন
প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন