কে বলে তোমার প্রেমে আমি হাবুডুবু খাচ্ছি?
আমি তো কখখনো তা স্বীকার করিনি .........
শুধু তুমি আশেপাশে থাকলেই স্বস্তি ফিরে পাই বলে???
নাকি অয়ন নামের ছেলেটা তোমার দিকে তাকালে তা কে নিশ্চিহ্ন করে দাওয়ার ইচ্ছা জাগে বলে???
কোন পোড়ামুখো বলে যে আমি তোমার প্রেমে পাগলপ্রায়??
তুমি যখন আপন মনে হাসো তা লুকিয়ে দেখতে ভালো লাগে বলে??
নাকি তুমি আশেপাশে থাকলে আমার বেড়ে যাওয়া হৃদস্পন্দনের শব্দ তারা শুনতে পায় বলে??
আমি তোমার প্রেমে অন্ধ ???
হাসালে আমাকে ...... আচ্ছা!!আমার হাসি কি মুগ্ধ করে তোমাকে??
আমার অনুপস্থিতিতে কি খোঁজো আমাকে??
আমি জানি তোমার কাছ থেকে থাকতে হবে দূরে......
তবু কেন আমার হতচ্ছাড়া এই অনুভূতিগুলো বলে, “ছেলে, এবার তুমি সত্যি পড়েছ প্রেমে ।”
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




