তার উদ্দ্যেশ্যে খোলা চিঠি
১০ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রিয়তমেষু,
ভালো আছ?? তোমাকে করা সম্বোধনটা আমার কেন যেন খুব পছন্দ। তোমাকে অনেক কিছু বলতে ইচ্ছা করতেছে। কিন্তু তাও বুঝতেছি না আসলে কি বলতে চাই তোমাকে। তুমি হয়ত এখন হাসতেছ যে মেয়েটা সবসময়ের মতন চিঠিতেও গুছায়ে লিখতে পারে না।আমি আসলেই কাউকে কিছু সহজে বুঝাতে পারি না। আর তোমার সামনে আসলে তো অবস্থা আরও খারাপ হয়ে যায়। যখন প্রথম টের পাইলাম যে তোমার প্রেমে আমি টাইটানিকের মত গভীর সমুদ্রে ডুবতে শুরু করছি, তখন তোমাকে দেখলে আমার মধ্যে হিন্দি সিরিয়াল টাইপ লক্ষ্মণ দেখা যাইত। তোমাকে দেখার সাথে সাথে হৃদপিন্ডটা ধ্বক করে উঠত, গাল গরম হয়ে যাইত আর হাত হয়ে যাইত ঠাণ্ডা। তারপর আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে যাইত। হুমায়ূন আহমেদের নীল পদ্ম থিওরিতে আমার আগে থেকেই বিশেষ ভরসা ছিল না। তোমাকে দেখার পর সেটা আরও দ্রবীভূত হয়ে গেছে। পাঁচটা কি আমার মনে হইত আমার নীল পদ্মের সংখ্যার উপর পৌনঃপুনিক দেয়া। তোমাকে খালি দিয়েই যাব দিয়েই যাব। আমি মেয়েটা সাধারণ, ভালোবাসা প্রকাশের ধরন সাধারণ, কিন্তু আমার ভালোবাসার ক্ষমতা অসাধারণ। সত্যি বলতেছি বিশ্বাস কর।তাই তোমার কাছে প্রস্তাব দিতেছি – তুমি কি নীল জোছনায় আমার সঙ্গী হবা???
ইতি
তোমার গাধী
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৫ রাত ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির...
...বাকিটুকু পড়ুন
আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য...
...বাকিটুকু পড়ুন
প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন