কবিতায় নারী; নারীর কবিতা
নকশীকাঁথার নারী
নকশীকাঁথা দেখেছো-
কিংবা নকশীকাঁথার নারী
রূপের ভেতরে গভীর রূপ?
যদি চোখ না থাকে তোমার মনের
তবে দেখবে কী করে তুমি-
কাঁথার জমিনে প্রকৃতির উর্বর নৃত্য?
রূপ-রস-গন্ধের নির্যাস
পাবে কী করে তুমি-
যদি ঘ্রাণের প্রখরতা না থাকে ন্যূনতম?
মনোবাতায়ন খোলা না থাকে যদি
তবে বুঝবে কী করে তুমি-
বিস্মৃতির অতলান্তে হারানো রাশি রাশি স্মৃতির
সুনিপুণ কারুকাজ?
কাঁথার বুক জুড়ে এফোঁড়-ওফোঁড়
সুখ হাতড়ানো হাতের বোহেমিয়ান... বাকিটুকু পড়ুন

