somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একুশের শ্রদ্ধা এবং আমার আত্মকথন

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একুশের শ্রদ্ধা এবং আমার আত্মকথন###মাতৃভাষা রক্ষার্থে অকাতরে জীবন দানের ঘটনা পৃথিবীর আর কোনো জাতির নেই। আমরা হলাম সেই-ই একমাত্র সংগ্রামী জাতি, যে জাতি তার মাতৃভাষার জন্য বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে।৮ই ফাল্গুনের সেই দিনটিতে পলাশ, শিমুল আর কৃষ্ণচূড়ার লাল রঙে রেঙেছিল বাংলার প্রকৃতি; কী অদ্ভুত এক ঘটনাচক্র! বাংলার ইতিহাসের সাথে প্রকৃতির কী অদ্ভুত এক মেলবন্ধন!###বাংলার সাহসী সন্তান সেই সব ভাষা-শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজও আমরা শহিদমিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করি।আজকের এইসব শহিদমনিারগুলো এখনও পাকিস্থানিদের শরীরে কাঁটা হয়ে হুল ফোটায়।একারণে হয়তো কখনও কখনও দেখতে পাই শহিদমিনারের টকটকে লাল সূর্যের গায়ে আগুনের লেলিহান শিখা; কখনও কখনও শুনতে পাই বোমা বিস্ফোরণে হতাহতের আর্তচিৎকার।###মূল কথা: শ্রদ্ধা আর ভালবাসা ঢোকঢোল পিটিয়ে প্রদর্শনের ব্যাপার নয়; অনুভবের ব্যাপার।এই দিনটির দৃশ্যপটে আমরা দেখি- প্রথম প্রহরে আব্দুল গাফ্ফারের লেখা আর আলতাফ মাহমুদের সুর করা সেই বিখ্যাত গান গাইতে গাইতে শহিদমিনারের অভিমূখে নাঙা পায়ে প্রভাতফেরি, অতঃপর পুষ্পস্তবক অর্পণ।এভাবেই আমরা ভাষা আন্দোলনের পটভূমিকাকে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছি।শ্রদ্ধা প্রদর্শনের এই চিরায়ত নিয়ম প্রজন্ম থেকে প্রজন্ম চলতেই থাকবে।ইতিহাসকে জীবন্ত করে ধরে রাখতে এইভাবে কিছু না কিছু প্রয়াস চালিয়ে যেতেই হয়; বিশেষ করে সেসব ইতিহাস- যেসব ইতিহাস একটা জাতির নবজাগরণের ইতিহাস, যেসব ইতিহাস একটা জাতির নবচেতনার ইতিহাস।৫২-এর একুশতো শুধু বাঙালি জাতির নবজাগরণ আর নবচেতনার ইতিহাস নয়; ইতিহাসের ইতিহাস।###শেষ কথা: বিভিন্ন জাতি বিভিন্ন রীতি ও রেওয়াজ অনুযায়ী তাদের ঐতিহাসিক দিনগুলোকে শ্রদ্ধাভরে স্মরণ করে থাকে।মুসলিম সংখ্যাগরিষ্ঠ আমাদের এই দেশের ধর্মপ্রাণ মুসলমানেরা শহিদমিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করা ধর্র্মীয় রীতি-বিরূদ্ধ বলে মনে করেন। এ কারণে ধর্মপ্রাণ এসব সাধারণ মানুষ শহিদমিনারে যান না; তাই বলে ভাষা শহিদদের প্রতি তাদের শ্রদ্ধার কোনো ঘাটতি নেই। তাদের মতে (মুসলিম ধর্মীয় রীতিতে) একজন মৃত ব্যক্তির রুহের জন্য দরকার মাগফিরাত কামনা; শ্রদ্ধা নয়।এজন্য বিভিন্ন দোয়া- দুরূদ, নফল ইবাদত-বন্দেগীর মাধ্যমে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করাই হচ্ছে একজন খাঁটি ইমানদারের কাজ।###আমার কথা: জাতি-ধর্ম নির্বিশেষে সমস্ত জনগোষ্ঠীর প্রতিনিধি হয়ে রাষ্ট্রের কাজ রাষ্ট্র করবে তার সার্বজনীন রীতি-পদ্ধতিতে। আমার কাজ আমি করবো, আমার দৃষ্টিকোণ থেকে, যেমনটি আমি করি আমার পূর্বপুরুষদের জন্য।######

সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ-ভারত বাণিজ্য ঘাটতি : ভারসাম্যের লক্ষ্যে বাংলাদেশে উৎপাদন ও রপ্তানি কৌশল

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:০২


ভারত বাংলাদেশের অন্যতম বৃহৎ ও নিকটতম বাণিজ্য অংশীদার। ভৌগোলিক নৈকট্য, দীর্ঘ সীমান্ত, পরিবহন সুবিধা এবং পরস্পর-নির্ভরশীল উৎপাদনব্যবস্থার কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:১৬


যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন

×