somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনীতির নান্দনিক পাঠ

২৭ শে জুন, ২০১৫ রাত ৮:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাষা পরিবর্তনশীল। শব্দের বিবর্তনও এর ব্যতিক্রম নয়। সময়ের প্রেক্ষাপটে একটি ভালো শব্দও গালিতে পরিণত হতে পারে।পলাশীর যুদ্ধের আগে মীরজাফর নামটির ওপর মানুষের এত ঘৃণা ছিল না।
‘রাজনীতি’ শব্দটি বাংলা ভাষার একটি অপরিহার্য শব্দ। এ শব্দটির ওপর যুগযুগ ধরে এত বেশি অত্যাচার হয়েছে যে, এর অর্থই এখন পাল্টে গিয়েছে। ‘আমার সাথে রাজনীতি করস্’-এই বাক্যটির অর্থের ধরণ বলে দেয় ‘রাজনীতি’ শব্দটির বর্তমান অবস্থা।
‘রাজনীতি’ শব্দটি সম্পর্কে লেখক ও প্রাবন্ধিক শফিকুর রহমান তাঁর ‘হিউম্যানিজম’ গ্রন্থে বর্তমান প্রেক্ষাপটানুযায়ী সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তাঁর মতে- রাজা হওয়ার যে নীতি তাকে রাজনীতি বলে। প্রজাসাধারণকে ফাঁকি দেওয়ার,শোষণ করার,অপর দেশকে তাঁবেদারে পরিণত করার ও ঠকাবার কৌশল এ হতে আয়ত্ত করা যায় বলে একে রাজনীতি-শাস্ত্র বলে। ‘রাজনীতি’ শব্দের ইংরেজি Politic শব্দের অর্থ সুচতুর,কূটকৌশলী এবং কূটকৌশলপূর্ণ। Poly- বহু এবং trick- কৌশল,প্রতারণা,ফাঁকি শব্দদ্বয়ের সম্মিলনে politick এবং politic শব্দদ্বয়ের জন্ম। Politick-এর অর্থ রাজনৈতিক কার্যে লিপ্ত হওয়া আর politics-এর অর্থ রাজনীতি বা বহু-রকমের প্রতারণা ও ফাঁকিবাজি বিদ্যা। যে এই বিদ্যায় সুবিজ্ঞ ও পারদর্শী তাঁকে Politician- রাজনীতিবিদ বলা হয়।

ফরাসি রাষ্ট্রনায়ক জর্জ জ্যাঁ র্যা মঁ পোমপিদো (১৯১১-৪৭), যিনি চারবার ফ্রান্সের প্রধানমন্ত্রী হন এবং দ্যগলের পরে ফ্রান্সের আমৃত্যু প্রেসিডেন্ট হন, তিনি বলেন-‘একজন রাজনীতিবিদ হলেন একজন রাষ্ট্রনায়ক যিনি জাতিকে তাঁর নিজের সেবায় নিয়োজিত করেন (A politician is a statesman who places the nation at his service.)।

বাংলাদেশের বিখ্যাত রাজনীতিবিদ এবং পাকিস্থানের মন্ত্রী আবুল মনসুর আহমদ অনেক অভিজ্ঞতা থেকে রাজনীতিকে তিনভাগে ভাগ করেছেন। (১) রাজনীতি: রাজা বা বাদশাহ্-নীতি (২) রাজনীতি: সরকার-নীতি (৩) রাজনীতি: মিস্ত্রি-নীতি।
(১) রাজা বা বাদশাহনীতি: যেসব সৈন্য নিয়ে লুণ্ঠন ও অপহরণ কাজ সমাধা করা হয়, সেসব সৈন্যকে ফাঁকি দিয়ে বা বঞ্চিত করে সকল সম্পদ আত্মসাৎ করার যে নীতি।
(২) সরকারনীতি: রাষ্ট্রের প্রজাসাধারণের অর্থে মন্ত্রী-কর্মীদের ব্যাংক-ব্যালান্স ফাঁপান, বেনামীতে বড় বড় শিল্প-মিল-কলকারখানা স্থাপন এবং বিরাট বিলাসবহুল অট্টালিকা তৈরির যে নীতি।
(৩) মিস্ত্রিনীতি: জোগালিয়া বাহিনীকে ফাঁকি দিয়ে অপরের ইট, বালি, সিমেন্ট হরণ করার যে নীতি।

উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা যা-ই বুঝার চেষ্টা করি না কেন, এটা ঠিক যে রাজনীতি শব্দটির শাব্দিক বিশ্লেষণ করলে পাই-‘রাজার বা রাজাদের নীতি’ (এটি একটি সমাসবদ্ধ শব্দ বা পদ-ষষ্ঠী তৎপুরুষ)। প্রশ্ন এক জায়গাতেই, সেটি হচ্ছে- আজকাল রাজনীতি করতে হলে রাজা-বাদশাহ হওয়ার প্রয়োজন নেই। কুলি থেকে মজুর,চা-পোষা কেরাণি থেকে সচিব এমনকী টোকাই ব্যাটাও রাজনীতি করে।তাই রাজনীতি শব্দটি তার আভিজাত্য হারিয়েছে অনেক আগেই।এখন এটি একটি থার্ডক্লাস শব্দ।
ভাষা পরিবর্তনশীল। শব্দের বিবর্তনও এর ব্যতিক্রম নয়।সময়ের প্রেক্ষাপটে একটি ভালো শব্দও গালিতে পরিণত হতে পারে।পলাশীর যুদ্ধের আগে মীরজাফর নামটির ওপর মানুষের এত ঘৃণা ছিল না।

সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৫ রাত ৮:১১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪

হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮

গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১

“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ-ভারত বাণিজ্য ঘাটতি : ভারসাম্যের লক্ষ্যে বাংলাদেশে উৎপাদন ও রপ্তানি কৌশল

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:০২

ভারত বাংলাদেশের অন্যতম বৃহৎ ও নিকটতম বাণিজ্য অংশীদার। ভৌগোলিক নৈকট্য, দীর্ঘ সীমান্ত, পরিবহন সুবিধা এবং পরস্পর-নির্ভরশীল উৎপাদনব্যবস্থার কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:১৬

যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন

×