somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গর্ভবতী মায়ের যা জানা জরুরি

১৫ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মা হওয়া সব নারীরই আকাঙ্ক্ষা থাকে। গর্ভধারণ হলে এই সময় কিছু সতর্কতামূলক লক্ষণ দেখা দিতে পারে যা উপেক্ষা করা উচিত নয় এবং জরুরি চিকিৎসা সেবার প্রয়োজন হতে পারে। তাই যারা হবু মা তাঁদের এই সতর্কতামূলক লক্ষণগুলো জেনে রাখা ভালো।

১। ব্যথাসহ অথবা ব্যথা ছাড়া অতিরিক্ত রক্তক্ষরণ যা মিসক্যারেজ অথবা একটপিক প্রেগন্যান্সির লক্ষণ হতে পারে। তবে সামান্য রক্তপাত খুব স্বাভাবিক। এতে ভয় পাওয়ার কারণ নেই।

২। অতিরিক্ত বমি বমি ভাব এবং বমি হওয়া। এতে ওজন কমে যেতে পারে, হতে পারে পানিশূন্যতা। তবে বমি বমি ভাব এবং বমি হওয়া প্রথম ৩ মাসে খুব স্বাভাবিক। এতে গর্ভের বাচ্চার কোন ক্ষতি হয় না।

৩। জ্বর হলে এটা অনেক সময় জীবাণু সংক্রমণ নির্দেশ করে থাকে। জ্বর হতে পারে ১০১ ডিগ্রি অথবা তার বেশি।

৪। প্রসবের পথে স্রাব অথবা চুলকানি। এটা প্রেগন্যান্সির সময় হতে পারে তবে মাঝে মাঝে এটি জীবাণু সংক্রমণ নির্দেশ করে থাকে।

৫। প্রসাবে জ্বালাপোড়া অথবা ব্যথা।

৬। হঠাৎ করে মুখ, পা ও হাত ফুলে গেলে যা প্রিএক্লাম্পসিয়ার লক্ষণ। অথবা পায়ের কাফ মাসেলে ব্যথা অনুভব হওয়া।

৭। খিঁচুনি হলে অথবা চোখে ঝাপসা দেখলে।

৮। যাদের আগে থেকে ডায়বেটিস, উচ্চরক্তচাপ, অ্যাজমা, থাইরয়েডের সমস্যা অথবা লিউপাস আছে তাদের এই রোগগুলো নিয়ন্ত্রণে রাখা জরুরি নাহলে নিজের আর সন্তানের ক্ষতি হতে পারে।

৯। গর্ভস্থ শিশুর নড়াচড়া কমে যাওয়া। এটা কমে ২ ঘণ্টায় ১০টির কম হতে পারে।

১০। নির্ধারিত তারিখের পূর্বেই পানি ভেঙে গেলে যা জীবাণু সংক্রমণের হার বাড়িয়ে দিতে পারে।
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

×