somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তবুও (ছোট গল্প)

২৫ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ নীরার বিয়ে। বাইরে জাঁকজমক। বাদ্য বাজনার আওয়াজ।

এই উপলক্ষে জামান সাহেব বাড়িটাকে মনের মত করে সাজিয়েছেন। তাঁর বড় মেয়ে বলে কথা। তাছাড়া নীরাকে তিনি ছোট বেলা থেকেই অনেক আদর যত্নে মানুষ করেছেন। নীরা একদিকে, বাকিরা অন্যদিকে। মেয়ে যখন যা চেয়েছে, তিনি কোন দিন না করেননি।

এজন্য নীরার মা, সেলিনা বেগমের সাথে তাঁর প্রায়ই ঝগড়া হত। " তুমি আদর দিয়ে এই মেয়ের মাথা আর নষ্ট করো না। কয়েকদিন পর ও আর কারো কথা শুনবে না।" জামান সাহেব উত্তরে বলতেন, " আমার মেয়েকে আমি চিনি। ও কখনো আমার অবাধ্য হবে না।" "বুঝবা একদিন ঠিকই বুঝবা। তখন আর আফসোস করে কোন লাভ হবে না।" বলতে বলতে রাগে গজগজ করে ঘরে ঢুকে গেলেন সেলিনা বেগম।

নীরা ঠিক কি করবে বুঝতে পারছে না। একবার ভাবলো জাহিদকে একটা ফোন করবে। বারেবারে মোবাইলটা হাতে নিয়েও ও রেখে দিলো।

" কি হবে ফোন করে? জাহিদ কখনই ওকে মন থেকে ভালবাসেনি। সবটাই ছিল ওর অভিনয়।" বিয়ের আগে কতবার যে ওকে ফোন করার চেষ্টা করেছে নীরা! প্রতিবারই সুইচ অফ বলছে।

অথচ নীরা এখনো শেষ মুহুর্ত পর্যন্ত তারই জন্য অপেক্ষা করে বসে আছে। নীরা একটা দীর্ঘশ্বাস ফেললো। মাথা নীচু করে বউয়ের সাজে বসে আছে নীরা। ওর মনের ক্যানভাসে পুরনো সেই স্মৃতিগুলো বারেবারে জেগে উঠছে।

"জাহিদ কি করে পারলো ওকে ভুলে যেতে? কই ওতো তা পারছে না। কি করে পারলো এতটা স্বার্থপর হতে?"

আজকে কেন জানি ওর বারবার ওদের প্রথম দেখার দিনটার কথা মনে পরছে। একটা নীল পাঞ্জাবি পরে এসেছিল জাহিদ। পাঞ্জাবিতে ওকে ভারি সুন্দর দেখায়। ছেলেটা কোনদিনও ঠিক মত চুল আঁচড়ায় না। নীরা ঠিক করলো বিয়ের পর ও প্রতিদিন জাহিদের চুল ঠিক করে দিবে।

"এতদিন একসাথে থাকার পরও এখন কেন জানি মনে হচ্ছে জাহিদকে ও পুরোপুরি চিনতে পারেনি।"

ও শেষবারের মত মোবাইলটা হাতে নিলো। না এখনো সুইচ অফ। বাইরে থেকে ওর খুব প্রিয় একটা গানের সুর ভেসে আসছে। "তুঝে ভুলা দিয়া, ফির কিউ তেরে ইয়াদো মে।" ও কখনো জানতো না এটা ওর নিজের জীবনের সাথেই মিলে যাবে।

বাইরের আলোকজ্জল বর্ণালীর সবগুলো রঙ যেন নীরাকে তার অনাগত সুন্দর ভবিষ্যতের বার্তাই দিয়ে চলেছে। নীরা চোখ মুছে জানালার কাছে এসে দাঁড়ালো। এই আলোকঝর্ণা ধারায় পৃথিবীর সকল দু:খের অবসান ঘটবে।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

মূল ইশরাত মঞ্জিল ধ্বংসের আসল খলনায়ক কে?

লিখেছেন মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১

কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।

কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!

তাহলে... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

×