somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি রিভিউঃ ব্রেভ (২০১২)

০৬ ই নভেম্বর, ২০১২ রাত ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আপনি এনিমেশান মুভি পছন্দ করেন? তাহলে আমার এই লেখাটি আপনার জন্যই। চলুন দেরী না করে শুরু করা যাক!

"ব্রেভ" নামের এই এনিমেটেড মুভিটি নির্মান করেছে পিক্সার এনিমেশান ষ্টুডিওস, মুভিটি রিলিজ পেয়েছে ওয়াল্ট ডিজনি পিকচার্স থেকে। যারা মুভি ওয়ার্ল্ডের খোজ খবর রাখেন তাদের জন্য এই দুটি তথ্যই "ডাউনলোডে ঝাপিয়ে পড়ার জন্য" যথেষ্ট !! ২০১২ সালে রিলিজকৃত সেরা দশটি মুভির তালিকার ব্রেভ বর্তমানে অষ্টম অবস্থানে আছে। আইস এজ আর মাদাগাস্কার ৩ এর পরে এটিই এ বছরের সেরা এনিমেটেড মুভি।

আসুন প্রথমে সাধারন কিছু তথ্য জেনে নেওয়া যাকঃ

* ডিরেক্টরঃ মার্ক এন্ড্রুস এবং ব্রেন্ডা চ্যাপম্যান
* ষ্টোরীঃ ব্রেন্ডা চ্যাপম্যান
* রিলিজডঃ ১০ই জুন ২০১২
* ডিস্ক রিলিজ ডেটঃ ১৩ই নভেম্বর ২০১২
* দৈর্ঘ্যঃ ৯৩ মিনিট
* বাজেটঃ ১৮৫ মিলিওন ডলার

ষ্টোরীলাইনঃ

স্কটল্যান্ডের রাজা কিং ফারগাস আর রানী এলিনরের মেয়ে মেরিডা এই মুভির মুল চরিত্র। আর দশটা প্রিন্সেসের মত মোটেই শান্তশিষ্ট মেয়েলী স্বভাবের নয় সে, বরং দুর্দান্ত ডানপিটে। মায়ের কাছে সেলাই বা গান গাইতে শেখার চেয়ে প্রিয় ঘোড়া এংগাসের পিঠে চড়ে তীর ধনুক নিয়ে বনে জংগলে দাপিয়ে বেড়াতেই তার বেশি ভাল লাগে।



বিপত্তি বাধল যখন রাজ্যের প্রচলিত ট্রাডিশান অনুযায়ী রাজকন্যার বিয়ের জন্য প্রস্তাব এল তিন প্রতিবেশী গোত্রের কাছ থেকে। কিন্তু স্বাধীনচেতা মেরিডা কিছুতেই এটা মেনে নিতে পারল না। বাবা মাকে রাজী করিয়ে যেভাবেই হোক আটকাতে হবে এই বাধাধরা বিয়ে। বিভিন্ন মজার মজার কাহিনী, মেরিডার মহাবান্দর ছোট ভাইদের দুষ্টুমি, ইত্যাদির ভেতর দিয়ে এগিয়ে যেতে থাকে মুভিটির কাহিনী। যারা এখনো মুভিটি দেখেন নি, বেশী কিছু বলে তাদের দেখার মজাটা নষ্ট করে দিতে চাই না।



শুধু এটুকু গ্যারান্টি দিচ্ছি, মুভিটি দেখুন, অবশ্যই ভাল লাগবে।

মুভিটির কাহিনী বিন্যাস এবং পরিচালনা এক কথায় অসাধারন। পরিচালক মার্ক এন্ড্রুস এর আগে কাজ করেছেন জন কার্টার, কারস এর মত মুভিতে, নিজের সেরাটাই তিনি দেখিয়েছেন ব্রেভে। প্রতিটি কন্ঠ ছিল চমৎকার, সুন্দর ভাবে চরিত্র গুলোকে ফুটিয়ে তুলেছে। ষ্টোরীতে ফান আছে, কমেডি আছে, ট্রাজেডি আছে, আবার সুন্দর একটি মোরাল ও আছে। সব মিলিয়ে এটি আসলেই দেখার মত একটি মুভি। সত্যি বলতে, আমার কাছে আইস এজ থেকে ব্রেভ ই বেশি ভাল লেগেছে !!

এবার আসুন দেখে নেই রেটিং এর কি অবস্থাঃ

ঝাকড়া লাল চুলের মেরিডা ইতি মধ্যেই সবার মন জয় করে নিয়েছে, তাই মুভিটির রেটিং ও বেশ ভালই।

* আই,এম,ডি,বিঃ ৭,৪ (প্রায় ৪৭ হাজার ভোটার)
* রটেন ট্যমেটোঃ ৭৮% (২১০ টা রিভিউ)
* মেটাক্রিটিক্সঃ ৬৯ (৩৭ টা রিভিউ)

বিশ্ব জুড়ে ছবিটি ব্যাপক ব্যাবসায়িক সাফল্যও পেয়েছে।

===========================================

টরেন্ট ডাউনলোড করতে পারেন এখান থেকে ।
এছাড়া ঘুরে আসতে পারেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে ।

রিভিউটি ভাল লাগল কিনা জানাবেন, আর ছবিটি দেখে কেমন লাগল সেটি অবশ্যই জানাবেন।

সবাইকে হ্যাপি হ্যাপি মুভি টাইম,
ভাল থাকবেন।










সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১২ রাত ৮:৩৬
৮টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×