বিরোধী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দাবি করেছেন, তাঁর ছেলে তারেক রহমান অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। দুর্নীতির সঙ্গে তারেকের কোনো সংশ্লিষ্টতা ছিল না বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, তারেকের নিজস্ব সম্পদ বলতে কিছু ছিল না।
আজ মঙ্গলবার তারেক রহমানের জন্মদিন উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় খালেদা জিয়া এসব কথা বলেন।
সভায় প্রতিপক্ষ তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অপপ্রচার চালিয়েছে বলে অভিযোগ করেন খালেদা জিয়া। তিনি বলেন, তারেকের চিন্তাভাবনা ছিল ভিন্ন প্রকৃতির। তিনি তৃণমূল থেকে বিএনপিকে সুসংগঠিত করা শুরু করেছিলেন। বিরোধী দলের নেত্রী বলেন, আওয়ামী লীগ এখন ডিজিটাল বাংলাদেশের কথা বলে। এর অনেক আগে থেকেই তারেক রহমান এ কাজ শুরু করেছেন। এসব দেখে প্রতিপক্ষ ভেবেছে, এ ছেলেকে বেশি দূর এগিয়ে যেতে দেওয়া যাবে না। এ জন্য তাঁকে টার্গেট করা হয়েছে।
বিএনপি সে সময় এগুলোকে গুরুত্ব না দিলেও এখন প্রতিপক্ষের আসল উদ্দেশ্য কী ছিল, তা বোঝা গেছে বলে মন্তব্য করেন খালেদা জিয়া। তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারা তারেক রহমানকে শেষ করতে চেয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
খালেদা জিয়া বলেন, তারেক রহমান এখনো সম্পূর্ণ সুস্থ নন। যথাসময়ে ফিরে এসে তারেক রহমান যাতে দেশের সেবা করতে পারেন, সে জন্য সবাইকে দোয়া করতে বলেন তিনি।
*****************************************************
আমি এই ব্যাপারে দুঃচিন্তায় আছি, তারেক জিয়া যথাসময়ে ফিরে এসে আবার দেশের সেবা শুরু করলে দেশবাসী ওই সেবার ঠ্যালা সামলাতে পারবে তো?
আমি কোন রাজনৈতিক দলকেই সমর্থন করি না। এদেশের কোন রাজনৈতিক দলই সমর্থনের যোগ্য নয়। আমার শুধু একটিই আশা, আগের সরকার থেকে যেন পরবর্তী সরকার থেকে দুর্নীতি কম করে আর দেশের উন্নতি বেশি করে। বর্তমান ক্ষমতাসীন সরকার অনেক দিক থেকে ব্যার্থ। সেইদিক থেকে পরবর্তী নির্বাচন যদি নিরপেক্ষ হয়, তাহলে হয়তো বিএনপি একটা ভাল প্রতিদন্ধিতা গড়ে তুলতে পারবে। এজন্য বিএনপিকে সঠিক পথে হাটতে হবে।
ম্যাডাম খালেদা জিয়া, চিরকাল শুনে এসেছি আপনি নাকি আপোসহীন নেত্রী, কিন্তু আমরা আপনাকে স্বাধীনতার শ্ত্রুদের সাথে আপোষ করতে দেখেছি, ভারতের সাথেও আপোষ করতে দেখলাম। দেশবাসী এখন আর আগের মত অন্ধ নয়, আপনি যদি সত্যিই আবার সুযোগ চান, আপনাকে পুর্বে করা আকাম কুকামের জন্য ক্ষমা চেয়েই নতুন করে কাজ করার অঙ্গীকার করতে হবে।
তারেক কে দুধে ধোয়া তুলসীপাতা বলে দাবী করে আপনি অনেক বড় ভুল চাল দিলেন। আমরা খুব ভাল করেই জানি তারেক কি !! এরচেয়ে তারেকের ভুলের জন্য ক্ষমা চেয়ে এখন থেকে ভাল কাজ করার প্রতিশ্রুতি দিলে দেশের মানুষ হয়ত সেটা বিশ্বাস করত। কিন্তু আপনি আপনার কথায় প্রমান দিলেন, আপনাদের চরিত্র ও স্বভাব এখনো বদলায় নি, কখনো বদলাবে না।
****** প্রিয় ব্লগার, আমি রাজনৈতিক আলোচনা থেকে দূরে থাকতে পছন্দ করি, নেহায়েত মেজাজ খারাপ হল দেখেই এই পোষ্ট টি দিলাম। আমাদের দেশের রাজনীতি আমার মতে "সংশোধনের অযোগ্য"। আমি আওয়ামী বা জাতীয়তাবাদি সমর্থন করি না, এবং তীব্র ভাবে জামাত-শিবিরকে ঘৃনা করি। এই পোষ্টটি কোন জাতীয়তাবাদির আতে ঘা দিলে সেজন্য আমি দুঃখিত।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



