বেলা ১২টায় ভোট দিয়ে আসলাম।
কেন্দ্রে যাওয়ার পথে আরও দুটি কেন্দ্র পড়লো। একটি খাঁ খাঁ করছে। কাক পক্ষীও নেই। ঢোকার পথে পুলিশ (আমি বলি ফুলিশ অতএব পূর্ণাঙ্গ মানুষ নয়) পাহাড়া দিচ্ছে।
মোড়ে বিজিবি ( আমি বলি busy bee to making money by transporting indian cows, fencidyle), একটু দূরে RAB (আমি বলি, অমানুষ যে পেয়েছে, license to kill), আছে মিলিটারী (লেফট্ রাইট করতে করতে মাথার ঘিলু পায়ের নীচে চলে গেছে, অতএব স্বাভাবিক মানুষ নয়)।
আরেক কেন্দ্রে দেখলাম শুধুই ছাত্রলীগ, মানুষ নেই।
গেলাম নিজের ভোট কেন্দ্রে। ব্যালট নিলাম। একটু চারদিকে চোখ বুলিয়ে দেখলাম ভোট গ্রহণের প্রসেসটা। চাইলেই ম্যানুপুলেশন করা সম্ভব।
আমি হলাম রহিমার মা*, কাউকে না করতে পারি না। তাই সবাইকে সীল মাইরা আসলাম।
(রহিমার মার গল্পটা জানেন তো ?
মেসে কাজ করতো স্বামী পরিত্যক্তা রহিমার মা। সাধাসিদা, ভোলা ভালা, ফি বছর একটা করে বাচ্চার জন্ম দিতো। লোকে জিজ্ঞেস করলে বলতো, আমি কি করমু ?? আমিতো কাউরে না করতাম পারি না।)
যাই হোক, সাথে মার্কার পেন নিয়ে গিয়েছিলাম। তিন জন মাত্র প্রার্থী। তিনজনের চরিত্রই জানি। একজনের পাশে লিখে দিলাম, রাক্ষস, যা তার আসল পরিচয়। আরেকজনের পাশে লিখে দিলাম, আকাইম্মা, যে গত ৫ বছরে এলাকার কোনো কামই করে নাই। আরেকজনের পাশে লিখে দিলাম, বেআদব, চ্যাংড়া আর পরিচিতি প্রত্যাশি সত্যিকারের বেআদব।
প্রত্যেকের মার্কায় সীল দিলাম। মাইনাসে মাইনাসে প্লাস আর প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ বিকল্প মাইনাস ভোট।
ভোট নাগরিকের মৌলিক অধিকার, সুযোগ পাইলেই তার সদ্বব্যবহার করা উচিৎ। না ভোটের প্রচলন করার অবস্থা সৃষ্টি করতে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



