আমার কেবল দেরি হয়ে যায়!
পথ চলতে, থামতে এবং পৌঁছতে
আমার কেবল দেরি হয়ে যায়।
দেরি হয়ে যায় খুঁজতে এবং বুঝতে
এবং মনের সাথে যুঝতে।
দেরি হয়ে যায় বলেই আমি ভুল গাড়িতে উঠি
নামতে নামতে আবার আমি পিছন দিকে ছুটি।
দেরি হয়ে যায় বলেই অনিবার্য তাড়াহুড়া
তাড়াহুড়া থেকেই অনিবার্য ভুলের মালা
ভুল থেকে ফুল কতজনের ফোটে
শুধু আমার ফোটে না
প্রতিদিন মেঘলা হতে থাকি
তুমি মুন তুমি মুনিয়া তুমি পপি তুমি পাপিয়া
তুমি আমার অনিবার্য ভাললাগা
আমি তোমার কথামালার প্রেমে পড়ি
তোমার কোনো একটি ভঙ্গি - হয়ত কথার ঠোঁটের চোখের
হয়ত তোমার অভিমানের, আমাকে শাসনের
হয়ত যেভাবে হেঁটে যাও, যেভাবে হাস, যেভাবে দুঃখীত হও
হয়ত তোমার মানসিকতার কিংবা শরীরের
প্রেমে পড়ে যাই।
তুমি মুন তুমি মুনিয়া তুমি পপি তুমি পাপিয়া
আমি তোমার খণ্ডিত কোনো এক অযুতাংশের
প্রেমে পড়ে যাই।
তারপর কান টানলে মাথা আসে -
অনিবার্য বিষাদ! অনিবার্য দুঃখবোধ! -
সম্পূর্ণ তোমাকে ভাল না বাসতে পারার গ্লাণীতে
আমি প্রতিদিন মেঘলা হতে থাকি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


