somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নোয়াখালীর "চৌমুহনী"তৌসিল অফিসের দূর্নীতি।

১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে চৌমুহনী তৌসিল অফিসে গিয়েছিলাম জমির খাজনাদিতে। সবার চেয়ে কম বয়সী তৌসিলদার তার পিত্র সমতূল্য সুলতান মিয়াকে ডেকে বললেন উনার জমির পরিমানটা হিসাব্ করে দিন , বৃদ্ব সুলতান মিয়া প্রায় ১ ঘন্টা রেকর্ড বুক দেখে আমার জমির পরিমান হিসাব করলেন, তারপর তা দিলেন কমবয়সী ঐ তৌসিলদারের কাছে। তৌসিলদার আমাকে বললেন আপনার ৯০০ টাকা খাজনা এসেছে আমি বললাম ঠিক আছে আমাকে রশিদ দিন, বললেন একটু অপেক্ষা করুন দেখি কিছু কম করা যায় কিনা? একটু পরে আমাকে ৫২৭ টাকার রশিদ দিলেন আমি যথারীতি ৫৫০ টাকা দিলাম ,এবার তিনি বললেন আমি আপনার এত টাকা কম করে দিয়েছি এই টাকাতে হবে না কম পক্ষে ৬০০ টাকা পুরিয়ে দিন, কি আর করা ৬০০ টাকাই দিলাম। টাকা দেওয়ার পর জিজ্ঞাসা করলাম আমাদের ভিপি কৃত সম্পত্তির খাজনা নিয়েছেন কিনা? ( ভিপি কৃত সম্পত্তির খাজনা সরকার নেয় না তার পরও কিছু কিছু কর্মকর্তা টাকার বিনিময়ে খাজনার রশিদ দিয়ে থাকেন) বললেন ভিপির খাজনা এখন নেওয়া যাবে না আপনি একসময় বিকালে সাড়ে চারটার পরে আসবেন তখন নিরিবিলি থাকবে, কেউ থাকবে না, তখন তা নেওয়া যাবে। আমার বুঝতে বাকী রইল না কেন ভিপি কৃত সম্পত্তির খাজনা আমাকে নিরিবিলিতে দিতে হবে? নিরিবিলিতে উনি আমার সাথে দরকষাকষি করতে পারবেন যা এখন মানুষের সামনে করতে পারছেন না। আশ পাশের দোকান দারদের সাথে আলাপ করে জানা যায় অফিস টাইমের পরেও প্রায় রাত ৯/১০ টা পর্যন্ত চলে এই অফিসের কাজ, কি কাজ হয় তখন তা পাঠক আশা রাখি বুঝতে পেরেছেন।পরে অবশ্য আমি আর যাই নাই।
এই হলো আমাদের সরকারের ভূমি অফিসের কর্মকর্তাদের কার্যকলাপ।
এই রকম চিত্র বাংলাদেশের প্রায় সরকারী অফিসের।কবে এইসব অফিসের কর্মকর্তারা তাদের দায়িত্ব পালনে নীতিবান হবেন,এবং সাধারন জনগনের ভোগান্তি কম হবে।



সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:২৬
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×