somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্থানীয় সরকারের দূর্নীতি।

২৪ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্রিটিশ রাষ্ট্রদূত এবং আমাদের আইন উপদেষ্টার মতে বাংলাদেশের বেশীর ভাগ সরকারী কর্মকর্তা কর্মচারীই দূর্নীতিবাজ।
আর এই দূর্নীতির কারনেই আমাদের সোনার দেশ পর পর কয়েকবার দূর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।
দূর্নীতি নিয়ে আমি আগেও কয়েকটি পোষ্ট দিয়েছিলাম,আজ আপনাদের কে আরেকটি দূর্নীতির কথা বলব।
জন্ম নিবন্ধন করা আমাদের বর্তমান সরকার বাধ্যতামূলক করেছেন।আমার জানামতে এটি সম্পূর্ন ভাবে একটি ফ্রি সার্ভিস। আমার এক সহকর্মী কাল ছুটি থেকে এসে জানাল সে স্থানীয় ইউনিয়ন অফিস থেকে জন্ম নিবন্ধন করার ফরম কিনেছে ২ টাকা দিয়ে এবং জন্ম নিবন্ধন সনদ(যাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃর্তক স্বাক্ষরিত) নিতে ২০ টাকা দিতে হয়েছে তার এলাকার চৌকিদারকে। সে বলল তাদের এলাকার চৌকিদারই এই বিষয়ে এলাকায় প্রচারনা চালাচ্ছে এবং সাধারন জনগনের কাছে ফরম বিক্রি এবং টাকার বিনিময়ে চেয়ারম্যানের স্বাক্ষর করা সনদ পত্র দিচ্ছে। উল্লেখ্য বিদেশে আসার সময় বাংলাদেশ ইমিগ্রেশন কৃর্তপক্ষ এখন জন্ম নিবন্ধন সনদের সাথে পার্সপোর্টে উল্লেখিত জন্ম তারিখও নাকি মিলিয়ে দেখছে।তাই বাধ্য হয়েই সকল প্রবাসীকে এই সনদ নিতে হবে।

দেশের দক্ষিনাঞ্চলে সম্প্রতি ঘটে যাওয়া প্রাকৃতিক দূর্যোগের ক্ষতি পূরনের জন্য বিশ্বের বিভিন্ন দেশ এবং সংস্থা প্রায় ৫ হাজার কোটি টাকার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। এই বিশাল অংন্কের টাকা ক্ষতিগ্রস্তদের মাঝে বন্টন করার দায়িত্ব কোন না কোন ভাবে পড়বে স্থানীয় প্রশাসনের উপরই। আমরা কি আশা করতে পারি যে বিদেশী সাহায্যের ঐ টাকা দুর্নীতি গ্রস্থ স্থানীয় প্রশাসন দ্বারা ক্ষতিগ্রস্থদের মাঝে সঠিক ভাবে বন্টিত হবে?

দূর্নীতি মুক্ত সোনার বাংলার আশায়..........।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

অনুতাপ (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৯

একনাগাড়ে ৪-৫ বছর কাজ করার পর রহিমের মনে হলো, নাহ! এবার আরেকটা চাকরি দেখি। লোকাল একটা কোম্পানিতে কাজ করত সে। কিন্তু কোনকিছু করার জন্য শুধু ভাবনাই যথেষ্ট নয়। সে চাকরির... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×