somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবার ট্রনে চড়েই সুন্দরবন

১৬ ই জুলাই, ২০১১ বিকাল ৩:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


স্বপ্ম কি আসলেই সত্যি হতে চললো নাকি ,পৃথিবির বৃহৎ ম্যানগ্রোভ বন এবার ট্রেনে চড়েই নির্বিঘ্নে ঘুরে আসা যাবে,
শুধু তা-ই নয়, রাখা হচ্ছে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু স্মৃতিসৌধ আর বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার যাওয়ার ব্যবস্থা।
প্রকল্প বাস্তবায়নে এরই মধ্যে শুরু হয়ে গেছে নতুন রেলপথ সম্প্রসারণ ও পুরনোগুলোর সংস্কার কাজ। এ সরকারের সময়ই চালু হতে যাচ্ছে রেলের এই নতুন কানেকটিভিটি। ফলে লোকসান থেকে বেরিয়ে লাভের মুখ দেখতে যাচ্ছে সরকারের অন্যতম এই পরিবহন সংস্থা। এমনই প্রত্যাশা রেল কর্তৃপক্ষের। রেলকে লাভজনক করতে এর আকর্ষণের দিকে বেশি মনোযোগ দিচ্ছে তারা। এর অংশ হিসেবে ছয় জেলাকে নতুন এ নেটওয়ার্কের আওতায় আনার কাজ শুরু হয়েছে। প্রকল্পের আওতায় ১ হাজার ১০০ কিলোমিটার নতুন রেললাইন বসানোর কাজ চলছে সংশ্লিষ্ট জেলাগুলোতে। এগুলো হলো মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, পিরোজপুর, কক্সবাজার ও সাতক্ষীরা। রেল সূত্র বলছে, দেশের ৬৪ জেলার ১৮টিতে রেললাইন নেই। দেশ স্বাধীনতা লাভ করেছে ৪০ বছর। এই দীর্ঘ সময়ে জনসংখ্যা বেড়েছে আশঙ্কাজনক হারে। বিপরীতে কমেছে রেলের যাত্রী ও মালামাল পরিবহন। ফলে লোকসান দিনকে দিন বেড়ে এসেছে রেলের। কিন্তু সব অপবাদ ঝেড়ে ফেলে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ রেলওয়ে। জানা গেছে, রাজবাড়ীর কালুখালী থেকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হয়ে কাশিয়ানী পর্যন্ত যে রেলসড়ক আছে, তা সচল করতে মহাজোট সরকার সংস্কার শুরু করেছে। এটি সম্প্রসারণ করা হচ্ছে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু স্মৃতিসৌধ পর্যন্ত। আরেকটি লাইন নির্মাণ শীঘ্রই শুরু হবে। এটি চট্টগ্রামের দোহাজারী থেকে চলে যাবে কক্সবাজার সদরের পৌর পার্ক পর্যন্ত। রেলের মহাপরিচালক মোহাম্মদ আবু তাহের বলেন, দেশের দক্ষিণাঞ্চলের মানুষের সুবিধার কথা চিন্তা করে রেলসড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। যশোর হয়ে সাতক্ষীরা এবং সেখান থেকে সড়কটি চলে যাবে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবন। এ বিষয়ে যোগাযোগ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান জানান, তারা প্রধানমন্ত্রীর কাছে সাতক্ষীরা থেকে সুন্দরবন পর্যন্ত রেলসড়ক সম্প্রসারণের দাবি জানিয়েছিলেন। এতে পর্যটক রেলমুখী হবে এবং সংস্থাটি আর্থিকভাবে লাভবান হবে।

সূত্র:এখানে

৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×