মানুষ কখনও অন্যের হয় না; ভালবাসে নিজেকেই, অন্যকে সে ভালবাসার ভান করে কারণ তারা তাকে ভালবাসে । মূল কথাগুলো ঠিক এমন নয়, কিন্তু ভাবার্থ এমনই; পড়েছিলাম কঠোপনিষদে। চমকে উঠেছিলাম প্রথম পাঠে। ভেবেছিলাম, না হয় ধরলাম, অন্য সবার ভালবাসাই মেকি, তাহলে মায়ের ভালবাসাকে কীভাবে ব্যাখ্যা করা যাবে? উত্তর ছিল, বহু দিন বাড়িতে না থাকার পর যখন কোন সন্তান ঘরে ফিরে আসে একেবারে আচমকা, যখন অন্যেরা ভেবেই নিয়েছিল তার শেষ পরিণতি, তখন মায়ের কান্না দেখে সন্তান খুশি হয়, কারণ সে মাকে ভালবাসে বলে নয়, কারণ মায়ের মুখে, চোখে, সর্বাঙ্গে এবং প্রকাশে সন্তান তার নিজের জন্য ভালবাসা দেখতে পায়; সন্তানের আবেগ মায়ের প্রতি ভালবাসাজনিত নয়, বরং নিজের প্রতি মায়ের অনি:শেষ ভালবাসা মায়ের চোখে দেখে বলেই সে ভাবে যে তার মাকে সে ভালবাসে। আসলে সে নিজেকেই ভালবাসে, আর নিজের ছবি মায়ের চোখে মুখে দেখতে পাওয়ার মধ্যে তার আত্মনির্ভর ভালবাসা আরো বেশি জোড়ালো হয়। এই-ই আমাদের নিয়তি, আমরা জন্মেছিই নিজেকে ভালবাসবার জন্য, অন্যকে নয়। আমাদের আত্ম, যাকে ফ্রয়েড বলেছেন, ইগো, এত প্রবল যে আমরা কখনই তার বাইরে যেতে পারিনা। কঠোপনিষদের এই তত্ত্বকেই গ্রিক মিথ কি তবে নাম দিয়েছিল, নার্সিসিজম। মানব নিয়তি কি তবে সর্বত্রই এক, দেশকাল ভেদে তার কোন ব্যত্যয় হয় না??
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।