রক্ত - শব্দটা শুনলেই কেমন যেন ভয় করে। দেখলেতো কথাই নেই। রক্ত দেখলে ভয় করেনা এমন মানুষ খুব কমই আছে।
অথচ এই রক্তের প্রয়োজনটাই কখনো কখনো খুব বড় প্রয়োজন হয়ে দাঁড়ায়। স্বেচ্ছায় রক্ত দাতাদের সঙ্গঠন " বাঁধন" এর একজন সদস্য হিসেবে মানুষের এরকম প্রয়োজন খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা আমার হয়েছে। আজও সেরকম একটা ঘটনা দেখলাম খুব কাছ থেকে। সেকথা বলার জন্যই লিখছি।
আমার এক কাজিনের বাবার হেপাটাইটিস সি ধরা পরেছে। আজ তার লিভার এ অপারেশন হল। গতকাল ডাক্তার বলেছিলেন দুই ব্যাগ রক্ত লাগতে পারে। সে অনুযায়ী সকালের মধ্যেই আমি তাদের দুই জন ডোনার এর সাথে যোগাযোগ করিয়ে দিই। দুই ব্যাগ রক্ত সংগ্রহের পর দুপুরে শুরু হয় অপারেশন।
দুপুর গড়িয়ে বিকাল হল। হঠাৎ ফোন পেলাম। ফোনের ক্ষুদ্র স্পীকার থেকে ভেসে আসল একটা উৎকন্ঠিত কন্ঠ। " ডাক্তার বলেছেন আরও চার ব্যাগ রক্ত লাগবে ..." । ডাক্তারের এই ঘোষনায় যে তাদের মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে তা বুঝতে বাকি থাকল না। ঢাকা শহরের অবস্থা আমরাতো জানিই। পাঁচ মিনিটের রাস্তা যেতে যেখানে পঞ্চাশ মিনিট লাগে, সেখানে অপারেশন চলছে - এমন একজন রোগীর জন্য চার ব্যাগ রক্ত যোগাড় করা কতটা দুঃসাধ্য তা সহজেই বোঝা যায়।
আমার সবটুকু সম্বল নিয়ে নেমে পরলাম কাজে। সম্বল বলতে একটা ফোন আর বাঁধন। একটা প্রণের তরে ঝাপিয়ে পড়ল দশটা প্রাণ। কিচ্ছুক্ষনের মধ্যেই পাওয়া গেল তিন জন মহান মানুষ। হ্যাঁ, মহানই তো বলব। সম্পূর্ন অপরিচিত একজন মানুষের জন্য নিজের খরচে হাস্পাতালে গিয়ে নিজের শরীরের তাজা রক্ত যে দান করতে পারে - সেতো মহানই। সফলভাবে অপারেশন শেষ হল।
আপনারা যারা এই লেখাটা পড়ছেন তাদেরকে বলছি - অপারেশনের সময় অবশ্যই জরুরি প্রয়োজনের জন্য কমপক্ষে তিন/চার ব্যাগ রক্ত যোগাড় করে রাখবেন বা তিন/চার জন ডোনার এমন ভাবে খুঁজে রাখবেন যেন প্রয়োজন হলেই তারা রক্ত দিতে পারেন। আর যেকোন সময় রক্তের প্রয়োজনে আপনারা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ( বুয়েট ) বা ঢাকা বিশ্ববিদ্যালয় এর যেকোন হলে চলে আসুন। সেখানে বাঁধনের নোটিশ বোর্ড এ বাঁধনের সদস্যদের ফোন নম্বর পাবেন। যেকোন একজনকে ফোন দিলেই সে আপনাকে আপনার প্রয়োজনীয় রক্তের গ্রুপের একজন ডোনার এর সাথে যোগাযোগ করিয়ে দিবে।
নিজে রক্ত দিন, অন্যকে রক্ত দানে উৎসাহিত করুন। রক্তদান কে সামাজিক আন্দোলনে পরিনত করুন।
একের রক্ত, অন্যের জীবন। রক্তই হোক আত্মার বন্ধন।
সবাই ভাল থাকুন
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।