somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটু সময় হবে? কিছু বলবার ছিল।

১৪ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পা হারিয়েছে কবে কে জানে? কতদিন ফুটবল খেলতে পারে না তাও জানা নেই। হয়তো ভুলে গিয়েছে দুপায়ে দৌড়ে বেড়ানোর স্মৃতিও। তারপরও সে তার জীবনকে থামিয়ে দেয় নি। সরে পড়ে নি জীবন যুদ্ধ থেকে। বরং বুক উঁচিয়ে দাঁড়িয়েছে। আর তুমি শুধুমাত্র তোমার আশামতো কাগুজে ফল পাও নি বলে সরে যেতে চাচ্ছ জীবন থেকে?



মানুষটার নাম স্টিফেন হকিং। যন্ত্র ছাড়া যিনি আঙ্গুলও নাড়াতে পারেন না । যিনি এ.এল.এস রোগের জন্য ক্রমাগতভাবে সম্পূর্ণ অথর্বতার দিকে ধাবিত হওয়া সত্ত্বেও বহু বছর যাবৎ তিনি তাঁর গবেষণা কার্যক্রম সাফল্যের সঙ্গে চালিয়ে যাচ্ছেন। শারীরিকভাবে অচল হবার পরেও থেমে থাকেন নি কখনোই। তাহলে কেন তুমি সচল হয়েও থেমে যেতে চাইছো?

"মানুষের প্রচেষ্টার মাঝে কোন সীমা থাকা উচিত নয়।"
"যতক্ষণ জীবন আছে ততক্ষণ আশাও আছে।"



world's ugliest woman লিখে সার্চ দিলে যার নামটা আসে তাঁর নাম হল lizzie velasquez. যাকে বেঁচে থাকার জন্য প্রতি ১৫ মিনিট অন্তর অন্তর খেতে হয়। যার মতো অসুখে ভোগা মানুষ এই পৃথিবীতে রয়েছে মাত্র দুইজন। যখন সে তাঁর প্রথম ছবি আপলোড করে, কেউ একজন বলেছিল, তুমি কেন আত্মহত্যা করছো না?
অন্য কেউ হলে হয়তো করতো। কিন্তু সে করে নি। এমনকি সে নিজের জগত কে ছোট করে নিজেকে গুঁটিয়েও নেই নি চার দেয়ালের মাঝে। বলে নি, ফ্রেশ মানেই সুন্দর। বলেছে, "In Be Beautiful, Be You, "

“You don’t have to look like a supermodel or a movie star to be happy or successful or whatever you want to be!”
তার অফিসিয়াল সাইট lizzie velasquez
তার কিছু অনুপ্রেরনামুলক ভিডিও



ইউটিউব চ্যানেল লিঙ্ক এখানে



এই মানুষটার নাম Nick Vujicic. তাঁর না আছে হাত, না আছে পা। এখন তিনি সবার জন্য অনুপ্রেরণা। তোমার তো সবই রয়েছে। তাহলে এত অভাব কিসে?

“The challenges in our lives are there to strengthen our convictions. They are not there to run us over.”

“In life you have a choice: Bitter or Better? Choose better, forget bitter.”

“If you can't get a miracle, become one.”

“If I fail, I try again, and again, and again. If you fail, are you going to try again? The human spirit can handle much worse than we realize. It matters how you are going to finish. Are you going to finish strong?”

তাঁর সম্পর্কে কিছুটা জানতে পারবেন, এখানে

তাঁর কিছু অনুপ্রেরণামূলক ভিডিও



তাঁর ইউটিউব চ্যানেল লিঙ্ক এখানে


এডিসনকে দশ হাজারবার চেষ্টা করতে হয়েছে এই বৈদ্যুতিক বাল্বটা জ্বালাতে। তুমি কতবারের চেষ্টায় নিজের কাছে হার মানলে?


"কাল আমার পরীক্ষা কিন্তু এটা আমার কাছে বিশেষ কোন ব্যাপারই না কারন শুধুমাত্র পরীক্ষার খাতার কয়েকটা পাতাই আমার ভবিষ্যত নির্ধারন করতে পারেনা।" -এডিসন



একটা বয়সে আমার মনে হতো, আমার নিজের সবকিছু বুঝি সঠিক। যে আমার থেকে ভিন্ন, সে বুঝি সঠিক নয়। আস্তে আস্তে আবিষ্কার করলাম, জীবনটা গণিত নয়, আমার থেকে ভিন্ন হয়েও একজন সঠিক হতে পারে। শুধু তা-ই নয়, জীবনের প্রশ্নের একটি মাত্র সঠিক উত্তর নেই, অনেক সঠিক উত্তর হতে পারে। ভিন্ন ভিন্ন চিন্তা, ভিন্ন ভিন্ন বিশ্বাস নিয়ে একসঙ্গে অনেকে যে সঠিক হতে পারে, সেটা যেদিন আমি আবিষ্কার করেছিলাম,আমি তখন খুব অবাক হয়েছিলাম ।- জাফর ইকবাল


তাই নিজের বিশ্বাসে অটল না থেকে অন্যের বিশ্বাসকেও সম্মান করতে শিখ। অন্যের কথাও মানতে শিখ।

পৃথিবী যদি তোমাকে ১০ টা কারণ দেখিয়ে বলে তোমার এখানে থেকে লাভ নেই তাহলে তাকে ১০০০ টা কারণ দেখিয়ে বল তোমার প্রয়োজন এখনো ফুরিয়ে যায় নি। তুমি পারবে, অবশ্যই পারবে।


কে এফ সি তে কিংবা নামী দামী খাবারের দোকানে না খেতে পেয়ে মন ভীষণ খারাপ থাকে? বন্ধুদের যাওয়া দেখে নিজেকে অনেক ছোট মনে হয়? আফ্রিকার কিছু অঞ্চলের মানুষ মাটি খেয়ে জীবন ধারণ করছে। এক চিমটি খাবার সেটা পচা কিংবা যাই হোক না কেন তা তাদের জন্য জান্নাতি খাবার। তিন বেলা ভরপেট খেয়ে এখনো কি নিজেকে ছোট মনে হয়? নামী দামী খাবারের দোকান এখনো কি মন খারাপ করে ফেলে?

তাহলে বলব, কিছুটা সময় অন্যকে নিয়ে ভাবার জন্য নিজেকে সময় দাও। আর বল, আমি অনেক ভালো আছি এবং এজন্য সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ।



পাখি ড্রেস কিনে দেয় নি বলে ছেড়ে দিলে এই পৃথিবীর মায়া? দামী মোবাইল কিনে দেয় নি বলে বাবা মার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছ? একবারও কি তাদেরকে বলেছ, এই ঈদে/পূজায় কেন একটা কাপড়ও কিনলে না? বাবা মা সন্তানকে তাদের সর্বোচ্চটাই দেয়। কিন্তু সন্তান বাবা মাকে কখনোই সর্বনিম্ন পরিমাণ বুঝতে চায় না। বাবা মাকে অন্তত একবার বল, ধন্যবাদ বাবা মা ।



ব্রেক আপের নামে কেউ একজন তোমার হাত ছেড়ে দিয়ে সরে গিয়েছে। তাই বলে পৃথিবীকেও ছেড়ে যেতে হবে? ভুলে গিয়েছ, দুটি আঙ্গুল এখনো তোমার দুহাত জড়িয়ে।


ভুলে যেও না, তাদের নিয়ে স্মৃতিগুলো। এমন দুজনকে আর কখনোই কারো মাঝে কখনোই পাবা না। এমনকি সৃষ্টিকর্তার মাঝেও।

আর একটা কথা মনে রাখো...



পৃথিবীটা যেমন অনেক সুন্দর, ঠিক তেমনি তুমিও অনেক সুন্দর। পৃথিবীর সবচেয়ে কুৎসিত মেয়েটা দর্শকদের বলেছিল, আমাকে কিভাবে বর্ণনা করবেন? আমি নিজেকে বর্ণনা দেই সুন্দর হিসেবে।

পৃথিবীটা যেমন অনেক সুন্দর, একে সময়ের আগে কখনোই কোন ঠুনকো কারণে ছেড়ে যেও না। আর কেউ পাশে না থাকুক কিন্তু এই পৃথিবীতেই আছে তোমার বাবা মা, পরিবার। তাদেরকে ভুলে যেও না।

পৃথিবীটা যেমন অনেক সুন্দর, ব্যর্থতার দায় এড়াতে কখনোই সবকিছু ছেড়ে দিও না। “If you can't get a miracle, become one.”


আমি অনেক ভালো আছি এবং এজন্য সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×