![]()
চীনের মিং শাসনামলের একটি দুর্লভ চায়ের কাপ আগের সব রেকর্ড ভেঙে নিলামে বিক্রি হয়েছে। চীনামাটির কাপটি ২৭৪ কোটি ৬৭ লাখ ৩০ হাজার টাকায় (তিন কোটি ৬০ লাখ ডলার) বিক্রি হয়েছে।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, হংকংয়ে ওই নিলাম হয়।
বিবিসি অনলাইন প্রতিবেদন ইউটিউবে
আট সেন্টিমিটারের ছোট্ট কাপটি সাংহাইয়ের এক সংগ্রাহক কিনেছেন। ৫০০ বছরেও বেশি পুরোনো কাপটি ‘চিকেন কাপ’ নামে পরিচিত। কাপটি মোরগ, মুরগি ও মুরগির বাচ্চার খচিত। ১৫ শতকের শেষের দিকে কাপটি তৈরি করা হয়েছে।
নিলামকারী প্রতিষ্ঠান Sotheby জানিয়েছে, এর আগে ২০১০ সালে চীনের একটি দুর্লভ ফুলদানি রেকর্ডমূল্য তিন কোটি ২০ লাখ ডলারে বিক্রি হয়েছিল।
আরো জানতে ক্লিক করুন
ক্লিক করুন
আসেন এখন এই "চিকেন কাপ" এর ছবি দেখে আশ মেটাই...
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ইনি হলেন সেই মহান (!) ব্যক্তি Mr. Liu Yiqian যিনি ২৭৫ কোটি টাকা খরচ করে একখান চায়ের কাপ কিনেছেন
![]()
মিং রাজবংশ (ইংরেজি: Ming Dynasty) চীনের একটি শাসক রাজবংশ যারা ১৩৬৮ সাল থেকে ১৬৪৪ সাল পর্যন্ত ২৭৬ বছর চীনে রাজত্ব করে। মঙ্গোলদের দ্বারা পরিচালিত ইউয়ান সাম্রাজ্যের পতনের পর তারা চীনের শাসনভার গ্রহন করে। মিং রাজবংশের শাসন কালকে অনেকেই অভিহিত করেন "মানব ইতিহাসের সবচেয়ে সুশৃঙ্খল সরকার ও সামাজিক স্থিতিশীলতা সর্বশ্রেষ্ঠ সময়গুলোর" অন্যতম যুগ হিসেবে। এটিই ছিল চীনের শেষ রাজবংশ যা জাতিগত হান চীনাদের শাসনাধীনে ছিল। ১৬৪৪ সালে লি জিচেং এর বিদ্রোহের ফলে এই সাম্রাজ্যের মূল রাজধানী বেইজিং এর পতন হয় এবং শুং রাজবংশের পত্তন ঘটে। শুং রাজবংশও অল্পসময় পরেই মানচু কর্তৃক পরিচালিত কিং রাজবংশের দ্বারা বিলুপ্ত হয়। তবে মিং রাজবংশের অনুগত কিছু কিছু অঞ্চল ১৬৬২ সাল পর্যন্ত টিকে ছিল যাদের একসাথে দক্ষিণ মিং বলা হয়। ( সূত্র উইকিপিডিয়া )
আরো জানতে এখানে ক্লিক করুন
অথবা এখানে ক্লিক করুন
কষ্ট করে সময় নষ্ট করে পড়ার ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



