বিদায় হে অনুভূতিহীন নগরী
আমাকে ভুলনা,
আর জিজ্ঞাসা করবোনা
আমি কখন ও ছিলাম কিনা।
শহরের কোনো ব্যাস্ত কোণে
খুঁজো আমায়।
যেখানে নতুন কুড়িরা হেসে বেড়ায়।
আমাকে হয়তো পাবেনা সেখানে।
কিন্তু এতেই আমি খুশি হবো।
ভালবাসার চুড়ায় ভাববো নিজেকে।
কিংবা নতুন কুড়িদের জানিয়ে দিও,
তাদের আগে কেউ ছিল তাদেরই মতো।
নতুন কোন বন্ধু খুঁজে নিও।
সমুদ্রের মতো বিস্তৃত মনের কোন যুবক কে।
কিংবা কোন বিদ্বেষহীনা রমণীকে।
তাদের অশ্রু ঝড়িও না।
ব্যাথা দিও না, যা দিয়েছিলে তাদের পূর্ববসুরীদের।
যারা তোমাকে কুড়ে কুড়ে খেয়েছিল।
বিদায় হে অনুভূতিহীন নগরী,
আমি জানিনা তুমি কাঁদবে কিনা,
আমি চলে যাচ্ছি জেনে।
আমি জানিনা তুমি কাঁদবে কিনা,
আমি হাড়িয়ে যাবো জেনে।
দূরের আকাশে, ধোঁয়ার গন্ধে
কিংবা কুয়াশার ভিড়ে।
লুকিয়ে রবো ঐ রোদ বঞ্চিত সাদা ঘাসের মতো।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


