আজীবন কৃষ্ণপক্ষ (কবিতার খাতা থেকে-৫)
২৩ শে জুলাই, ২০১১ সকাল ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
........
.........
যে চাঁদ আমায়,
চিনিয়েছে শুক্লপক্ষ-কৃষ্ণপক্ষ;
সে চাঁদটিকে আজো জানা হলো না ।
জেনেছি অবশেষে-
বিনিদ্র রজনীই কেবল ভালোবেসেছে ।
জানা হয়নি-
রাতের আঁধার শেষে কোথায় হারায় সে ?
তবুও শরীরের ভিতরের শরীরে টের পাই;
চাঁদের ব্যাকুলতার কথা,
বুঝি-
সেও কাঁদে ভীষণ, রাতের বিস্মৃতি বুকে মেখে
দিনের আলোতে ।
অবশেষে মেনে নিয়েছি-
কখনোবা চাঁদকে ভুলে যেতে হয;
জোছনায় স্নাত না হয়েই ।
জীবন-মর্তের মাঝের রেখাটি শুধু প্রতীক্ষিত !
নির্মম হয়ে সামনে আসলে সরে যাই !
ও চাঁদ !
কাছে বা নাই আসো, ছুঁতে বা নাহি পাই,
তোমার কবোষ্ণ গন্ধটি না হয় আমার-
অজানা শখ কিংবা সুখ হয়েই থাকলো-----।
তবুও-
মাঝে মধ্যে আমায় তোমার শুক্লপক্ষ চিনিও ।
শুধু আলো জ্বেলে জাগিয়ে রেখো,
বাঁচিয়ে রাখা আরো ক'টি রাত ।
কারণ,
আমি এখন বিশ্বাস করি-
বিনিদ্র রাতই কেবল আমায় ভালোবাসতে জানে ।।।.
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১১ সকাল ৮:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন