ভালবাসার জ্যামিতি !
০৬ ই অক্টোবর, ২০১১ রাত ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যান্ত্রিক জীবনের গতি থামিয়ে
জৈবিক নিঃশ্বাস নিয়ে কতটা পথ-
আমি হেঁটেছি..
আমরা পাশাপাশি----
তুমি হেসেছো,
আমি জেনেছি- সুখ কী (?)।
তুমি কেঁদেছো,
মেপেছি- দুঃখের গভীরতা ।
তুমি কি বলো ?
অন্ধকারেও তোমায় আলাদা করা;
তা কী শুধুই গন্ধ চিনে !
চাঁদের আলো ভালবাসা;
সে কী শুধুই আমি প্রকৃতি ভালবাসি বলে !
শুধু তুমি পাশে তাই-
আমার গতি খামিয়ে আমার নতুন গতিশীলতা ।
শুধু জানতাম আমার পাশে
আরো একটা আমি-!
কেবল তুমি থাকবেই-
ভেবে জীবন থেকে জীবনের দূরত্ব বাড়ানো । ।
আজ যখন জীবনের গাণিতিক হিসেব কষতে শিখেছি-
তখনই জেনেছি;
সেই শুরু থেকেই এখনো-
তুমি-আমি-তুমি;আমরা,
আজীবন সমান্তরাল ।
কাছাকাছি; স্পর্শের মধ্যেও এই দূরত্ব বজায়,
চিরকাল । । ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন