আমার মতো তীক্ষ্ণ বুদ্ধির মানুষরাও মাঝেমধ্যে প্রেমের জালে ফেঁসে যায়।
বলতে লজ্জা নাই, আমিও ফাঁইসা গেছিলাম। একটা মেয়ে নাম না বলি। কেমনে কেমনে জানি আমাকে পটিয়ে ফেললো। প্রেম করে আমার হাত ধরে ঘুরাঘুরি করলো। উত্তরার সবচেয়ে উঁচু ভবনে খাওয়া দাওয়া করলো।
বাসায় গেলো। পুরো সন্ধ্যা জুড়ে কথা বললো। রাতে ছোট্ট করে মেসেজ দিলো।""" দুঃখিত আমি তোমার সাথে রিলেশন নাহি রাখিতে পারিবো!! """
উয়াও! উয়াও! করে কান্না আসার মতো বিষয়। বলিলাম " এই ছিলো তোমার মনে?? "
বললোঃ আমি মা বাবার অবাধ্য হবো না।
আমি ছাওয়াল করলামঃ এ কথা কেন আগে বললা না??? নিয়ে গিয়ে হৃদয়ের হাফ, এখন বলছো করেছো পাপ!!!! আমি তোমায় দিচ্ছি অভিশাপ।
আরো বলিলামঃ আমাকে অপছন্দ করার মতো কি আছে??? যে তোমার বাবা মা নাহি মানিবে !!!
উত্তর কি পাইলাম জানেন???? আমি নোয়াখাইল্যা!!!!! ( কেউ আম্রে মাইরালা) :p
বললাম -- তোমায় কি নোয়াখালীর সাথে বিয়ে দিবে নাকি আমার!!!! মন নিয়ে কইরা খেলা, কাটাও বুঝি তোমার বেলা??!!!
তখনই বুঝিলাম বড্ড বেশী ফেলছি বলে । কান্নার শব্দ শুনিয়াছি ওপর পাশে। আমি মিসিরআলী!!!! এমনভাবে পারি নাহি বলিতে। এই ছিলো হয়তো আমারি কপালে।
বিঃদ্রঃ প্রেম ট্রেম কিছু না। আমার অনেক গুলো টাকা খরচ হইছে। সেটাই মূল বিষয়। তারপরও মানুষই তো। একটু অনুভূতি তো থাকবেই। ভালোবাসা না থাকুক লাভ তো আছেই।
অনেকেই বলবে " প্রথম দিনেই চেঁকা!!! :p আরে বুদ্ধ!! এটা দেখা যায় নাকি!!! আর চেঁকা হইলেও কি দৈনিক কত মানুষ চেঁকা খাচ্ছে তার কোন ইয়ত্তা আছে??? আর আমি জানি এটা চেঁকা না।
আমার মনের ব্যথা অনেকটাই সেরে গেছে। বিরিয়ানি খেয়েছিলাম দুপুরে।
আর কেন জানি মনে হয় মেয়েটারও দোষ নাই। বড্ড নিরপরাধ। হয়তো আমাদের নোয়াখালী এলাকার কিছু মানুষ আসলেই খারাপ। না হলে এমন ভয়াবহ ধারণা জন্মালো কেমন কইরা!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

