somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন তুষারকণ্যা ও রাজপুত্র বেশে থাকা "Demon" এর গল্প

২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুষারকন্যার গল্প বলছি।
এই তুষারকন্যা বরফ ঢাকা কোন রাজ্যের রাজকন্যা নয়। বরং মধ্যবিত্ত বাবার একমাত্র Princess!! মধ্যবিত্ত বাবা তার সাধ্যের সবটুকু দিয়ে যে Princess কে ধীরে ধীরে বড় করে তোলে। Princess এর মা তাকে স্বপ্ন দেখতে শেখায়। Princess কে ঘুম পাড়ানোর সময় সে ঠাকুরমার ঝুলির কোন গল্প না, শোনায় সুন্দর একটি পৃথিবীর গল্প। যে পৃথিবীতে মিথ্যা বলা অপরাধ, যে পৃথিবীতে কোন অসুন্দর নেই, যে পৃথিবীতে মানুষ মানুষ কে ঠকায় না, কাঁদায় না, দুঃখ দেয় না, যে পৃথিবীটা অসম্ভব সুন্দর আর শুভ্র।
... একটা সময় Princess বড় হয়।সুন্দর পৃথিবীটা দু’ চোখ ভরে দেখার জন্য তৈরি হয় সে। অতঃপর সুন্দর সেই দুনিয়াতে ছেড়ে দেয়া হয় তাকে ।
বাবা-মায়ের মুখে গল্প শোনা পৃথিবীটা চোখের সামনে দেখতে পেয়ে সে উদ্বেলিত হয়, উচ্ছ্বসিত হয়! শুভ্র এই পৃথিবীর সব মানুষ কে তার সত্যি সাদা মনের মনে হতে থাকে। ...
আনন্দ আর উচ্ছ্বাসে কাটতে থাকে তার দিন। ...কিন্তু বিধিবাম...
তুষারকন্যার ভাগ্যে এই সুখ বেশিদিন টিকলো না। রাজপুত্রের ছদ্মবেশে তার জীবনে আগমন ঘটলো এক Demon এর...! একটু একটু করে সে তুষারকন্যা শুভ্র পৃথিবীটা কে কালো করে দিতে থাকলো। তার জীবন থেকে রঙ, স্বাদ, গন্ধ সব হারিয়ে যেতে লাগলো ধীরে ধীরে... একটা সময় তুষারকন্যা পরিণত হল প্রাণশক্তি বিহীন জীবন্মৃত পুতুলে। ...
.......
.........
এতদিনে তুষারকন্যার বাবা গত হয়েছেন। বাকি আছেন মা। জীবন্মৃতে পরিণত হওয়া সন্তানকে বাঁচাতে মা ঈশ্বরের কাছে অশ্রুসিক্ত নয়নে আঁচল পেতে কন্যার প্রাণ ভিক্ষা চাইলেন। মায়ের কান্নায় সাড়া দিয়ে দেখা দিলেন ঈশ্বর। তিনি বললেন, জীবনন্মৃত তুষার কন্যার জীবনে তখনি প্রাণ ফিরে আসবে, যখন কোন রাজপুত্র তাকে সত্যিকার ভালবেসে চুমু দেবে...’
...ঈশ্বরের এই উত্তরে তুষারকন্যার বুদ্ধিমতী মা বুঝতে পেরে গেলেন তার তুষারকন্যার দেহে আর কখনও প্রাণ ফিরে আসবে না। কারণ তিনি জানতেন, সত্যিকার ভালোবাসা বলে পৃথিবীতে কিছু নেই। তিনি জানতেন, রাজপুত্র ছদ্মবেশের Demon দের চুমুতে কেবল কাম থাকে, ভালবাসা নয়। এ আশঙ্কাতেই তিনি তুষারকন্যাকে রাজপুত্রের বেশে Demon দের গল্প শোনান নি কখনও।
কারণ এই Demon গুলো রাজপুত্রের বেশে যুগে যুগে ভালোবাসার স্বপ্ন ফেরি করতে তুষারকন্যাদের জীবনে আসে। তারপর রক্ত চুষে নেয়ার মত করে জীবন থেকে তুষারকন্যাদের হাসি, আনন্দ, রঙ, ভালোবাসা, বিশ্বাস সব কেড়ে নেয় ধীরে ধীরে। একজন তুষারকন্যাকে জীবন্মৃত করে দিয়ে তারপর পা বাড়ায় অন্য কোন তুষারকন্যার খোঁজে...
এভাবেই রাজপুত্রের ছদ্মবেশে Demon গুলো তুষারকন্যাদের হত্যা করে আসছে...আর বাস্তবের তুষারকন্যারা ভালবাসার ফাঁদে পড়ে Demon দের জন্য এভাবেই জীবন বিসর্জন দিয়ে যাচ্ছে যুগ যুগ ধরে..
Demon দের হাত থেকে তুষারকন্যাদের মুক্তি নেয় কোন... পৃথিবীটা যতই শুভ্র হোক, এখানে Demon দের আটকানোর কেউ নেই। শাস্তি দেয়ার কেউ নেই!!! ...
কারণ এ পৃথিবীটা কেবল শুভ্রই নয়, কুৎসিতও বটে...

সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৬
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

×