somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এদেশের রাজনৈতিক গুম হত্যা: নতুন বোতলে পুরনো পানীয়!

০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রেস ক্লাবে আয়োজিত বিগত ২ বছরে গুম খুনের স্বীকার হওয়া পরিবারের স্বজনদের আহাজারি শুনে মনে হলো যে ৭১ এর হানাদার বাহিনীর গুম খুনের গল্প পড়ছি। শুধু সময়টা আলাদা। অথচ একই কায়দা...আর একই রকম ভীতিকর!... সেদিনও পাকিস্তান আর্মি নিজ দেশের জনগণকে এভাবে গুম হত্যা করেছে..আজোও একই ভাবে শুধুমাত্র ভিন্ন মতাদর্শের কারণে শাসনযন্ত্রের মুখপাত্ররা স্বাধীন দেশের নাগরিকদের তুলে নিয়ে গিয়ে গুম হত্যা করছে...১৯৭১ এ শহীদ বুদ্ধিজীবীদেরও ১৪ ই ডিসেম্বর ঠিক একই কায়দায় তুলে নেয়া হয়েছিল। সুশীল সমাজের লম্বা চওড়া বক্তব্য দেয়া মানুষগুলোর কাছে জানতে ইচ্ছা করে, স্বাধীন দেশে রাষ্ট্রযন্ত্রের এই গুম খুনের নায়কদের বিচার কোন আন্তর্জাতিক আদালত হবে??...

দীর্ঘদিন হলো দেশে কোন কার্যকর বিরোধী দল নেই। রাজনৈতিক ভিন্ন মতাদর্শী কোন সংগঠন বা দল মাত্রই তাদের হয় সন্ত্রাসী নতুবা জঙ্গী তকমা লাগিয়ে পুলিশ RAB লেলিয়ে দিয়ে তাদের রাজনীতির মাঠ ছাড়া করা হচ্ছে, গুম করে দেয়া হচ্ছে.....মানুষ কোন কথা বলার পুর্বে নিজেই তা ১০ বার এডিট করে বলে পাছে তা রাষ্ট্রযন্ত্র বিরোধী হয়ে পড়ে!.. এই সব কিছুর অর্থই হচ্ছে দেশে কেবল একটিই রাজনৈতিক দল থাকবে। রাজনৈতিক মতাদর্শও হবে কেবল একটি। থাকবে না কোন বিরোধী পক্ষ!....অথচ দেশ কিন্তু গনতান্ত্রিক!....কি অদ্ভুত! কি অদ্ভুত! সুশীল পা চাটা সমাজের হেডমরা এটাকে বাকশাক বলবেন, একনায়কতন্ত্র বলবেন, নাকি স্বৈরতন্ত্র বলবেন?....

হ্যাঁ...এটা যদি বঙ্গবন্ধুর সময়ে হয়, তাহলে বাকশাল, যদি এরশাদ সরকারের আমলে হয় তবে স্বৈরতন্ত্র, আর যদি মাননীয় প্রধানমন্ত্রীর আমলে হয়, তবে কিনা সুশীল সমাজের ভাষায় এটাই আসল গণতন্ত্র! তবে এই সুশীল সমাজ কিন্তু খানিকটা প্যারাসাইটের মত সুবিধাবাদী হয়। এই সব প্যারাসাইট বাকশাল আমলেও ছিল, জিয়ার আমলেও ছিল, এরশাদের কাব্যসভাতেও ছিল, আবার বর্তমান সরকারের আমলেও ব্যাপক ভাবে আছে...বলা যায় একটু বরং বেশিই আছে ।
অথচ যখন বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করা হয় তখন এদের টিকিও খুঁজে পাওয়া যায়নি। নির্মম দৃশ্যপটে বঙ্গন্ধুর সঙ্গী হয়েছিলেন আর পরিবারবর্গ, জিয়া হত্যাকান্ডেও একই জিনিষ! আর এরশাদের আমলেও মুখে খই ফোটানো সুশীলেরা আগে থেকেই স্বৈরাচার পতন আন্দোলনের সময় সাপের মত খোলস পাল্টে দল বদলে অন্য দলে ভাতের সংস্থান করে নিয়েছিলেন।

ইদানিং টিভি বা পত্রিকা খুললেই কিছু মানুষের হামবড়া বক্তব্য শুনতে পাওয়াটা প্রায় নিয়মিত হয়ে গেছে....
নিশ্চিত ভাবে বলা যায়, আগামী ১০ বছরের মধ্যেই এই মুখেই তারা রবীন্দ্র সংগীত এর বদলে আবার নজরুল সঙ্গীত গাইতে থাকবেন....

ইংরেজ আমল থেকে পাকিস্তান আমল, এরপর স্বাধীন বাংলাদেশ। আমাদের নাগরিক পরিচয় পাল্টেছে মাত্র, শাসক এবং শোসনের ধরনটা পাল্টায় নি এতটুকুও...তখনও বিরোধী কোন মতাদর্শ বরদাস্ত করা হত না, এখনও করা হয় না!

ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে যারা বাবা, ছেলে, স্বামী বা ভাই হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানাই। তবে তারা কিন্তু সুুবিচার পাবার আশা করতেই পারেন। কারণ স্বাধীনতার ৪৪ বছর পর এদেশে বুদ্ধিজীবী ও সাধারণ জনগণকে হত্যার দায়ে যুদ্ধাপরাধীদের যখন বিচার হচ্ছে, ভাগ্য সহায় হলে ৫০ বছর পরে হলেও এই গুম খুন হত্যার বিচার হইত তারা পাবেন....পাশাপাশি ঈশ্বরের বিচার তো আছেই। অতীতেও ঔদ্ধত্য প্রকাশকারীরা ঈশ্বরের বিচারের হাত থেকে বাঁচতে পারে নি, আগামীতেও পারবেনা!

সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

×